শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বিএমপিসি মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক হলেন অনিক দেবনাথ

মৌলভীবাজার প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৪ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৬৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মাদকের বিরুদ্ধে রুখলে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ” এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি) ২০১৪ সালে গঠিত হয়। মাদকের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক সচেতনতা ও আন্দোলন গড়ে তোলার ন্যায় বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি মৌলভীবাজার জেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ঠ এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

সমাজের প্রতি দায়বদ্ধ ও মাদকের বিরুদ্ধে সু-স্পষ্টবাদী সংগঠকদের নেতৃত্বে সমাজের যুবক ও তরুণদের সংগঠিত করে, মাদকাসক্তহীন তারূণ্যর আগামীর বাংলাদেশ গড়তে, বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় সংসদ এর এক জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী বেলাল হোসাইনকে সভাপতি ও আমির হামজা মিম কে সাধারণ সম্পাদক করে আংশিক ৫ সদস্য বিশিষ্ট, বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি মৌলভীবাজার জেলা শাখা অনুমোদন দেওয়া হয়।

এছাড়া কমিটিতে কোহিনুর আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক, জোবায়ের আহমেদ সাংগঠনিক সম্পাদক এবং অনিক দেবনাথকে প্রচার সম্পাদক করা হয়। অনুমোদনকৃত এই কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অনিক দেবনাথের বাড়ি হলো কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামে। সে লেখা পড়ার পাশাপাশি সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত রেখেছে। তার বাবা অকিল দেবনাথ প্রবাসে থাকেন। অনিক চায় সমাজের মানুষের উন্নয়নে কাজ করতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office