শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এই সরকার রাজনৈতিক নয় আমলাতান্ত্রিক: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৯ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি।

বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়, এ সরকার আমলাতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, একজন নারী সাংবাদিককে সরকারি কর্মকর্তারা যেভাবে হেনস্তা ও নির্যাতন করেছে তাতে তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া উচিত।

বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, সংবাদ মাধ্যমে স্বাধীনতা অনুপস্থিত, একেবারেই নেই। এ অবস্থায় মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়।

পরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, সহসভাপতি পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান হান্নু, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা বারের নবনির্বাচিত সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক এন্তাজুল হক প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office