শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এভাবে কি আ.লীগকে রক্ষা করতে পারবেন?

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিএনপির বিক্ষোভ সমাবেশ ঘিরে পুলিশের অবস্থান

সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ ঘিরে পুলিশ মোতায়েন করা হয়।

আজ বুধবার সকাল ১০টা থেকে এই সমাবেশ শুরু হয়। বেলা একটার দিকে সমাবেশ শেষ হয়। বিএনপির এই কর্মসূচি ঘিরে পুলিশ রাজধানীর পুরানা পল্টন মোড়, আবদুল গনি সড়ক, কদম ফোয়ারা ও সেগুনবাগিচা এলাকায় ব্যারিকেড দিয়ে চলাচল সীমিত করে দেয়।

সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম পুলিশি ব্যারিকেডের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আজকে পুলিশের অবস্থান দেখে মনে হচ্ছে পুরো ঢাকা শহর বিএনপির দখলে। তিনি পুলিশের উদ্দেশে বলেন, ‘আপনারা এভাবে কি আওয়ামী লীগকে রক্ষা করতে পারবেন?’

উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আমান উল্লাহ আমান বলেন, ‘এই সরকারকে আর নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না। আর আগের রাতে ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না। তার আগেই এই সরকারকে বিদায় করতে হবে।’ তিনি বলেন, জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল করলে তাঁদের হাত পুড়ে ছারখার হয়ে যাবে।

সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি কম ছিল। গত শনিবার অনুষ্ঠিত সমাবেশের তুলনায় এই সমাবেশে নেতা-কর্মীদের উপস্থিতিও কম ছিল। এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির নেতা আবদুস সালাম বলেন, চারদিকে পুলিশের ব্যারিকেডের কারণে নেতা-কর্মীরা ভেতরে ঢুকতে পারেননি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ দলের নেতা-কর্মীদের সমাবেশে আসতে দিচ্ছে না। নেতা-কর্মীদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে ফেরত পাঠিয়ে দিচ্ছে। পথচারীদের ফুটপাত ব্যবহার করতেও দিচ্ছে না পুলিশ।

ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ শাখা এই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান। যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন সমাবেশে উপস্থিত ছিলেন।

গত শনিবার প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।

মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে ‘বীর উত্তম’ খেতাব দেওয়া হয়। স্বাধীনতার প্রায় ৫০ বছর পর তাঁর রাষ্ট্রীয় খেতাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। সূত্র প্রথম আলো

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office