শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্র জোটের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধীতা করে বিক্ষোভ কর্মসূচি পালনকালে প্রগতিশীল ছাত্র জোটের কর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে এ হামলার ঘটনায় ছাত্র জোটের কর্মী ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ছাত্র জোটের কর্মীরাা টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ ঘুরে ফের টিএসসিতে আসে। এসময় আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভকারীদের কাছ থেকে মোদির কুশপুত্তলিকা কেড়ে নেয়। এরপর তারা কাগজ পুড়িয়ে প্রতিবাদ জানায়। এরই মাঝে ছাত্রলীগের কর্মীদের সাথে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ডাবের খোসা, মোটরসাইকেলের হেলমেট, ইট-লাঠি দিয়ে দুই পক্ষ হামলা-পাল্টা হামলা করে। এরপর ছাত্রলীগের কর্মীরা এগিয়ে গিয়ে ছাত্র জোটের কর্মীদের উপর হামলা করে।
ছাত্র জোট দাবি করেছে, তাদের ১৫/২০জন কর্মী আহত হয়েছে। হামলায় মানবজমিনের ফটো সাংবাদিক জীবন আহমেদসহ বেশ কজন সাংবাদিক আঘাতপ্রাপ্ত হন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office