শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। ফাইল ছবি

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার ভোরে তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে পল্টন থানায় মামলা ছিল। তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করা হয়েছে। আজকেই তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বিতর্কিত হেফাজত নেতা মামুনুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। হেফাজতের নতুন কমিটি গঠন ও বক্তাদের নিয়ে রাবেতাতুল ওয়ায়েজিন নামে একটি সংগঠন প্রতিষ্ঠার পিছনে ভূমিকা রেখেছিলেন তিনি।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।

ওই সংঘাতে প্রাণ হারান অন্তত ১৮ জন। সেসব ঘটনায় একাধিক মামলা হয়। মামলার আসামিদের ধরতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office