শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

হেফাজত নিষিদ্ধের দাবি ওলামা লীগের

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৩ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হেফাজত ও জামায়াতে ইসলামকে নিষিদ্ধের দাবি জনিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। সংগঠনটির নেতারা বলেছেন, মোদির বিরোধিতা করতে গিয়ে হরতাল করে, সহিংসতা করে এবং পুলিশের ওপর আঘাত করে জাতীয় সম্পদ নষ্ট করে হেফাজতিরা মুরতাদ হয়েছে। অনতিবিলম্বে হেফাজত-জামায়াতকে নিষিদ্ধ করতে হবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি পীরজাদা মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আবদুস ছাত্তার প্রমুখ।

বক্তারা বলেন, করোনার নামে বিএনপি-জামায়াতের দূরভিসন্ধিমূলক প্রচারণায় লকডাউনের ফাঁদে সরকারকে পা দেওয়া যাবে না। মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক এবং রোজা অবস্থায় টিকা জায়েজ ইফার এ কুফরি ফতোয়া অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এছাড়া মুজিব শতবর্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ১২ একর জায়গা জুড়ে পৃথিবীর সর্বোচ্চ ১৫০ তলা মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করতে হবে। এছাড়া ৭ মার্চের ভাষণের স্থানে সর্বোচ্চ মিনার তৈরি করতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office