অনলাইন ডেস্ক | শনিবার, ১৭ এপ্রিল ২০২১ | প্রিন্ট | ২২০ বার পঠিত | পড়ুন মিনিটে
ফাইল ছবি
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার দুপুরে মোহাম্মদপুরে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
জালাল উদ্দিন খেলাফতে মজলিশের যুগ্ম মহাসচিব এবং সংগঠনটির ঢাকা মহানগরের সহ-সাধারণ সম্পাদক।
ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, সাম্প্রতিক নাশকতা এবং হেফাজতের পুরনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, শুক্রবার বিকেলে রাজধানীতে হেফাজতে ইসলামের আরেক নেতা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।