শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য

সরকারের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত: এমরান সালেহ

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ১০ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ২১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সৈয়দ এমরান সালেহ

সরকারের আপাদমস্তক এখন দুর্নীতিগ্রস্ত। ভূমিহীন গরিব অসহায় মানুষদের জন্য ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে দেওয়া ঘর তৈরিতে যে চিত্র প্রকাশিত হয়েছে, তাতে অন্যান্য ক্ষেত্রে কী ধরনের দুর্নীতি ও লুটপাট চলছে, তা সহজেই অনুমেয়।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, সরকার ঢাকঢোল পিটিয়ে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করেছে, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। সেই ঘর নিয়েও যে সীমাহীন দুর্নীতি, লুটপাট, স্বেচ্ছাচারিতা ও দলীয়করণ হয়েছে, তা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সেই ঘরগুলো হস্তান্তরের আগেই, কোনো কোনোটি হস্তান্তরের পর কয়েক মাস না যেতেই ধসে পড়েছে। তাতেই প্রমাণিত হয়, দেশে উন্নয়নের নামে হরিলুট চলছে।

সরকারি এই প্রকল্পে দুর্নীতির পাশাপাশি স্বজনপ্রীতির অভিযোগ করেন সৈয়দ এমরান সালেহ। তিনি বলেন, গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে ঘরের বরাদ্দ তালিকায় নাম ওঠানো হয়েছে। তাতে বাড়ি-ঘরের মালিক, জায়গা-জমি আছে, এমনকি প্রতিষ্ঠিত ব্যবসায়ীও বরাদ্দ পেয়েছেন। এ ছাড়া সরকারি খরচে ঘর নির্মাণ হলেও অনেক জায়গায় ক্ষমতাসীন দলের লোকেরা ৩০ থেকে ৯০ হাজার টাকার বিনিময়ে ঘর বরাদ্দ দিয়েছে। শুধু তা–ই নয়, যাঁদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে, তাঁদের ঘরের নির্মাণসামগ্রী ক্রয়, পরিবহন খরচ, নির্মাণশ্রমিকদের পারিশ্রমিক এবং শ্রমিকদের খাবারের খরচ দিতেও বাধ্য করা হয়েছে। এভাবে দেশ এখন দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে ভূমিহীনদের ঘর নির্মাণে দুর্নীতিবাজদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত গরিব ও ভূমিহীনদের ঘরগুলো পুনর্নির্মাণ করে পুনর্বাসনের দাবি জানানো হয়।

অগ্নিকাণ্ডে মালিকপক্ষের অবহেলা দায়ী
রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকপক্ষের অবহেলা ও উদাসীনতা দায়ী বলে অভিযোগ করেন বিএনপির নেতা এমরান সালেহ। তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর সেজান জুস কারখানার মালিক-কর্তৃপক্ষের রহস্যজনক ভূমিকায় বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। ফ্যাক্টরির মালিক মো. আবুল হাসেম আওয়ামী লীগ নেতা বলেই কি প্রশাসন এখন পর্যন্ত মালিক-কর্তৃপক্ষের গাফিলতি, অবহেলা ও উদাসীনতাকে আমলে নিচ্ছে না? তাঁদের বিরুদ্ধে আইনানুগ কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান হচ্ছে না?

সংবাদ সম্মেলনে মালিক-কর্তৃপক্ষকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার এবং অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office