শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ইসি গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০৬ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ বুধবার তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, নির্বাচনকালে নির্বাচন-সংক্রান্ত সবকিছুই নির্বাচন কমিশনের অধীন চলে যায়। নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনই সর্বেসর্বা।

সেতুমন্ত্রী বলেন, সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে। আর নির্বাচন কমিশনকে একটি স্বাধীন, কর্তৃত্বপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে।

‘আওয়ামী লীগ থেকে বাঁচতেই জনগণ বিএনপিকে ভোট দেবে’—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ থেকে বাঁচতে নয়, বরং বিএনপির দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ স্বস্তিতে আছে বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষ এতটা বিভ্রান্ত নয় যে তারা বিএনপির হঠকারী রাজনীতির ফাঁদে ঝাঁপ দেবে।

ওবায়দুল কাদের বলেন, জনগণ অনেক আগেই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর তার প্রমাণ সাম্প্রতিক উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে পরিষ্কার হয়ে গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office