শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনবরত মিথ্যাচারই বিএনপির একমাত্র অস্ত্র: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৫ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের সবকিছুতে দোষ-ত্রুটি খুঁজে বের করা বিএনপির মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে। বিএনপি নেতারা পূণিমার আলো ঝলমলে রাতেও অমাবশ্যার অন্ধকার দেখতে পান। অনবরত মিথ্যাচারই এখন বিএনপির একমাত্র অস্ত্র।

মঙ্গলবার সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, করোনা মহামারিতে শেখ হাসিনার সরকার দিনরাত করোনাপীড়িত মানুষের চিকিৎসা, সংত্রক্রমণ রোধ ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। শ্রমিকদের কর্মসংস্থান অব্যাহত রেখে কর্মহীনদের আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। অথচ সরকারের কোনো উদ্যোগই বিএনপির চোখে পড়ে না। এই সংকটকালে জনগণের জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরিতে সরকারের উদ্যোগের প্রশংসা না করে, তারা তোতা পাখির মত শেখানো বুলি অবিরাম আওড়িয়ে যাচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্র নিয়ে কথা বলা বিএনপির মুখে শোভা পায় না। কারণ তারাই ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের কলংকিত অধ্যায় সৃষ্টি করেছে। মাগুরা ও ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জালিয়াতির কথা মানুষ এখনো ভুলে যায়নি। বিএনপির আমলে সকাল ১০টার মধ্যেই ভোট প্রদান শেষ করে দেওয়া হতো। তখন চট্টগ্রামের একটি কেন্দ্রেও ভোট গণনার আগেই চূডান্ত ফলাফল রেডিও ও টিভিতে ঘোষণা দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, নির্বাচনব্যবস্থাকে দলীয়করণ করার রেকর্ডেও বিএনপি চ্যাম্পিয়ন। তারা এক কোটি সোয়া লাখ ভুয়া ভোটার দিয়ে আজিজ মার্কা প্রহসনের নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিল। যার কারণে দেশে এক এগারোর মত অবস্থা তৈরি হয়। কাজেই বিএনপির মুখে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার বুলি- ‘ভুতের মুখে রাম রাম’ ধ্বনির মতই।

‘সরকার গণমাধ্যমকে নিজের মত করে নিয়েছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণমাধ্যমের ওপর সরকারের যদি নিয়ন্ত্রনই থাকবে, তাহলে বিএনপি নেতারা প্রতিদিনই সরকারের বিরুদ্ধে বিষোদগার আর মিথ্যাচার করেন কীভাবে? দেশে স্বাধীন গণমাধ্যম আছে বলেই আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি এখনও টিকে আছে। বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত সাড়ে ছত্রিশ লাখ অসহায় কর্মহীন ও খেটে খাওয়া নিন্মআয়ের পরিবারকে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ এবং খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ বা দলীয় নেতাকর্মীদের আত্মীয়-স্বজন দেখে নয়, বরং নিন্মআয়ের খেটে খাওয়া পরিবারের তালিকা তৈরি এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব সাহায্য দেওয়া হচ্ছে। মুখ দেখে সাহায্য দেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা এবার যেন কোনোভাবেই বেহাতে না যায়- সে ব্যাপারেও ইতোমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণে কেউ কোনো অপকর্ম ও অনিয়ম করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office