শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

একটি কার্যকর পুঁজিবাজারের জন্য সংশ্লিষ্ট সবার জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রস্তুত হতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে সিএসই কার্যালয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (এইচসিপিএসসি) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৬৫ শিক্ষার্থীর শিক্ষা সফরে তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজারের কার্যক্রম, ট্রেডিং প্ল্যাটফর্ম, প্রযুক্তিগত কাঠামো ও ব্যবহারিক পরিচালনা সম্পর্কে বাস্তব ধারণা দিতে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।

সাইফুর রহমান মজুমদার বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে জনশক্তির উপযুক্ত বিকাশ এবং মেধার সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তরুণদের বহুমাত্রিক দক্ষতা অর্জন করতে হবে। ছাত্রজীবনের প্রতিটি মুহূর্ত ভবিষ্যতের ভিত্তি তৈরির গুরুত্বপূর্ণ সময়।

 

তিনি বলেন, পুঁজিবাজার দেশের আর্থিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। পুঁজিবাজার যত শক্ত ভিত্তির ওপর পরিচালিত হবে, এর সঙ্গে সংশ্লিষ্ট উপাদানগুলোও অর্থনীতির উন্নয়নে তত বেশি ভূমিকা রাখতে পারবে। একটি কার্যকর পুঁজিবাজারের জন্য সংশ্লিষ্ট সবার জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি জরুরি।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, পুঁজিবাজারে সঞ্চিত অর্থ বিনিয়োগের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন পুঁজি সংগ্রহের সুযোগ তৈরি হয়। এর পুরো কার্যক্রম প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। তাই সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করে নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, সিএসই সবসময় পুঁজিবাজারের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অতীতে নতুন নতুন পণ্য চালুর ক্ষেত্রে সিএসই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের পুঁজিবাজারে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্যও সিএসই উদ্যোগ নিয়েছে।

 

অনুষ্ঠানে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান বলেন, শিক্ষার্থীদের অনেকে ভবিষ্যতে পুঁজিবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোক্তা, বিনিয়োগকারী কিংবা কর্মকর্তা হিসেবে কাজ করবেন। তাই স্কুল-কলেজ জীবন থেকেই বিভিন্ন পেশা ও খাত সম্পর্কে বাস্তব ধারণা নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, যত বেশি জানা যাবে, সিদ্ধান্ত গ্রহণ তত সহজ ও সঠিক হবে। বৈশ্বিক পরিবর্তন ও দেশের বাস্তবতা বিবেচনায় পছন্দের খাত সম্পর্কে জানা এবং সম্ভব হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করা দরকার।

মেহেদি হাসান বলেন, শুধু স্টক এক্সচেঞ্জ নয়, সামনে কমোডিটি এক্সচেঞ্জের মতো নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছে। তরুণ, মেধাবী ও দৃঢ়প্রত্যয়ী জনশক্তিই এসব সম্ভাবনাকে সফলভাবে বাস্তবায়ন করতে পারবে।

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোরশেদ, পিএসসি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে পুঁজিবাজারের বিনিয়োগকারী ও কর্ণধার হবেন। বিনিয়োগের পাশাপাশি উদ্যোক্তা, কনসালট্যান্ট, প্রশিক্ষক ও পরিকল্পনাকারী হিসেবেও পুঁজিবাজারে কাজের সুযোগ রয়েছে।

তিনি বলেন, শিক্ষাজীবন থেকেই পুঁজিবাজারের কার্যক্রম সম্পর্কে জানা, গবেষণা করা এবং সুযোগ থাকলে ব্যবহারিক জ্ঞান অর্জন করা প্রয়োজন। পুঁজিবাজারে যুক্ত হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা সফর প্রথম পদক্ষেপ হতে পারে।

শিক্ষা সফরে শিক্ষার্থীদের পুঁজিবাজারের সামগ্রিক কার্যক্রম, ট্রেডিং ও সেটেলমেন্ট, বিনিয়োগকারীর সুরক্ষা, সার্ভেইলেন্স, আর্থিক পরিকল্পনা, ঝুঁকি ও রিটার্ন এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়।

সিএসইর হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ পুঁজিবাজারের কার্যক্রম ও ব্যবহারিক দিক নিয়ে উপস্থাপনা করেন। আইসিটি বিভাগের কর্মকর্তা আব্দুলাহ বিন হোসাইন ও মো. আরিফুল ইসলাম সিএসইর প্রযুক্তিগত কাঠামো ও ওয়েবসাইট নিয়ে যৌথ উপস্থাপনা দেন।

অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, আইসিটি বিভাগের কর্মকর্তা আব্দুলাহ বিন হোসাইন ও মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এইচসিপিএসসির শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোরশেদ, পিএসসি, গোলাম মোস্তফা, মো. আব্দুল জলিল ও শারমিন জাহান।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office