শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আরও ১ লাখ ভূমিহীন-গৃহহীন পরিবার ঘর পাচ্ছে

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রথম ধাপের ঘর। ফাইল ছবি

মুজিববর্ষ উপলক্ষে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ বছরই আরও এক লাখ ভূমিহীন-গৃহহীন পরিবারকে পাকা ঘর দেওয়া হচ্ছে। এই এক লাখ ঘর দুই ধাপে দেওয়া হবে। এরমধ্যে এপ্রিলে ৫০ হাজার পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হবে, আর জুন-জুলাইয়ে দেওয়া হবে বাকি ৫০ হাজার পরিবারকে।

এজন্য ৫০ হাজার নতুন ঘর নির্মাণের কাজ আগামী ৭ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে একটি সমন্বয় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে দেশের সব বিভাগীয় কমিশনার, ডিসিসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ২৩ জানুয়ারি ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম ধাপে সারা দেশের ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমি ও ঘর দেওয়া হয়েছে।একসঙ্গে একক গৃহ ও ব্যারাকে মোট ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি এবং ঘর দেওয়ার ঘটনা বিশ্বে এটাই প্রথম।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় তোফাজ্জল হোসেন মিয়া জানান, প্রধানমন্ত্রী আজকে (বৃহস্পতিবার) নির্দেশনা দিয়েছেন যে আরও ৫০ হাজার ঘরের জন্য আজকে ১ হাজার কোটি টাকা ছাড় করা হচ্ছে মাঠ পর্যায়ে। এজন্যই আজ আমরা একত্রিত হয়েছি।

এবার ঘরের নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে জানিয়ে প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন বলেন, বাজেটটা আরেকটু বাড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেছেন প্রধানমন্ত্রী। তাই ঘর প্রতি ২০ হাজার টাকা বাজেট বাড়ানো হয়েছে। প্রথম পর্যায়ে যেসব ঘর নির্মাণ করা হয়েছিল, প্রতিটি ঘরের জন্য পরিবহন খরচসহ ১ লাখ ৭৫ হাজার টাকা ধরা হয়েছিল। এবার আরও ২০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার টাকা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office