শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ইসলামে মানবাধিকারের শিক্ষা ও দর্শন

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১০ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সমগ্র মানবজাতি একই পিতা–মাতার সন্তান। সৃষ্টিতে ও মৌলিক গুণাবলিতে মানুষ যেসব অধিকার ধারণ করে, তাই মানবাধিকার বা মানুষের মৌলিক অধিকার। মানবাধিকারের প্রাথমিক বিষয়গুলো হলো স্বাভাবিক জন্মের অধিকার; বেঁচে থাকার অধিকার বা স্বাভাবিক জীবনধারণের অধিকার; মৌলিক প্রয়োজনীয় বস্তু ও বিষয় তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষাসহ নিরাপদ জীবনযাপন ও উন্নত ভবিষ্যৎ গঠনের অধিকার; সম্মানজনক জীবন ও স্বাভাবিক মৃত্যুর অধিকার। এসব অধিকার মহান স্রষ্টা আল্লাহ তাআলাই মানুষকে দিয়েছেন। ইসলাম প্রকৃতির অনুকূল ও মানবিক ধর্ম। তাই সব মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে থাকে।

ইসলাম সব মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। স্বামী-স্ত্রী, সন্তান, পিতা-মাতা, ভাইবোন, আত্মীয়-অনাত্মীয়, নারী-পুরুষ, শিশু–বৃদ্ধ, ধনী–গরিব, জাতি ও ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানবসন্তানই মানবাধিকারে সম অধিকারী। মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার জন্যই আল্লাহ তাআলা অসংখ্য নবী–রাসুল পাঠিয়েছেন, অনেক কিতাব নাজিল করেছেন; শরিয়তের বিধান দিয়েছেন।

ইসলামি শরিয়তের বিধানে মানবাধিকারসংক্রান্ত পাঁচটি প্রধান ধারা নির্ধারণ করা হয়েছে। যথা: জীবন রক্ষা, সম্পদ রক্ষা, বংশ রক্ষা, জ্ঞান রক্ষা ও ধর্ম রক্ষা। মূলত মানবতার সুরক্ষা বা মানবাধিকার প্রতিষ্ঠাই ইসলামের মূল লক্ষ্য এবং মুখ্য উদ্দেশ্য।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office