শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের আদালতে রিট

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৪ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ৩৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে। রিটটি করেছেন উত্তর প্রদেশ রাজ্য শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভি। শনিবার (১৩ মার্চ) এ রিট দায়ের করা হয়। এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

জানা গেছে, রিট আবেদনে বলা হয়, এই ২৬টি আয়াত উদ্দেশ্যমূলকভাবে ইসলামের তিন খলিফা হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত ওসমান কোরআনের মধ্যে ঢুকিয়েছেন। ক্ষমতা সুসংহত করতেই তারা এ কাজ করেছেন বলে রিটে উল্লেখ করা হয়। এই আয়াতগুলোতে মানুষকে সহিংস জিহাদে উৎসাহিত করা হয়েছে।

অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড ও আরও অনেক মুসলিম সংগঠন রিজভির এই পদক্ষেপের নিন্দা করেছে এবং আদালতের কাছে রিটটি বাতিল করার আহ্বান জানিয়েছে বলেছে, কোরআনের আয়াতগুলির সত্যতা নিয়ে মুসলমানরা কোনো বিতর্ক করবে না।

এছাড়া, মজলিস-এ-উলামায়ে হিন্দ এর সাধারণ সম্পাদক মাওলানা কালবে জাওয়াদ এবং লখনউয়ের আইশবাগ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফারঙ্গী মহালিও রিজভীর এ কাজের তীব্র নিন্দা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office