শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিনোদন ডেস্ক

এবারও ঘটা করে জন্মদিন করব, ছেলের হাতে কেক কাটব: পরীমণি

  |   মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আগামী ২৪ অক্টোবর ৩০-এ পা দেবেন চিত্রনায়িকা পরীমণি। চলচ্চিত্রে আসার পর থেকেই দিনটি নিয়ে বাড়তি উন্মাদনা কাজ করে তার মধ্যে। মাসখানেক আগে থেকে জন্মদিন উদযাপনের নানা পরিকল্পনা করেন। আর জন্মদিনের সন্ধ্যায় পোশাকে ও আয়োজনে চমকে দেন অনুসারীদের।

পরীমণি তার এবারের জন্মদিন কি আগের মতোই উদযাপন করবেন? এখন তো তিনি একা নন, সংসার হয়েছে, হয়েছেন একজনের স্ত্রী। তার কোলে এসেছে ফুটফুটে সন্তান।

মঙ্গলবার পরীমণি জানান, এবারও জন্মদিন উদযাপন করবেন এবং ঘটা করেই করবেন।

পরীর ভাষ্য, ‘প্রথমে ভেবেছিলাম জন্মদিন উদযাপন করব না। দুই মাস বয়সী রাজ্যকে নিয়ে এতো কিছু সামাল দেব কিভাবে। আর রাজ্যর বাবা রাজের তো শুটিং থাকে, ওর দামাল ছবি মুক্তি পাচ্ছে। সেটার প্রচারণাতেও ব্যস্ত। পরে ভাবলাম জন্মদিন উদযাপন না করলে আমি কষ্ট পাবো। আমার মন খারাপ হবে। নিজেকে তো নিজের কষ্ট দেওয়া যাবে না।’

এবারের জন্মদিন বিগত বছরের সবগুলো জন্মদিনের চেয়ে বেশি উপভোগ্য হবে বলেই জানালেন পরীমণি। আগের জন্মদিনের একমাত্র নানাই ছিলেন পরীমণির অতি আপন। মানে পরিবারের একান্ত লোক। কিন্তু এবার স্বামী ও সন্তানও রয়েছে। পরীর ইচ্ছে সন্তানের হাতেই জন্মদিনের কেক কাটবেন তিনি।

পরীর ভাষ্য, আগে তো নানুকে নিয়ে কেক কাটতাম। এখন ৪ জন হয়েছি। নানু আছেন, রাজ আছে, রাজ্য আর আমি আছি। এবার ছেলের হাত ধরে জন্মদিনের কেক কাটব। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

জন্মদিনের পরিকল্পনা জানাতে জানাতে পরীমণি জানালেন গতকাল প্রথমবার বাবার শুটিং দেখতে গিয়েছিল রাজ্য। যেখানে চিত্রনায়ক সিয়াম আহমেদের স্ত্রী অবন্তিও তাদের সন্তান নিয়ে হাজির হয়েছিলেন। দুই নায়কের দুই সন্তান নিয়ে দারুণ সময় কাটিয়েছেন তারা।

পরীমনির জন্মদিনের আয়োজন প্রতি বছরই পোশাক নিয়ে পরিকল্পনা থাকে। আমন্ত্রিত অতিথিদেরও ড্রেসকোড নির্ধারণ করে দেওয়া হয়।

বিগত বছরের ন্যায় জন্মদিনের আয়োজনের পোশাক নিয়ে এবারও কোনো পরিকল্পনা আছে কি? পরী বললেন, এবার পোশাকে সাদার সঙ্গে জল রঙ্গের সমন্বয় থাকবে।

এদিকে সম্প্রতি পরীমণি অভিনীত ‘মা’ ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি নতুন বছরের শুরুতে মুক্তির ইচ্ছে রয়েছে প্রযোজকের। ‘প্রীতিলতা’ নামে আরও একটি ছবির শুটিংও শেষের পথে জানিয়েছেন পরীমণি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office