শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার

কাউছার আহমেদ রিয়ন   |   শনিবার, ২১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৬৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল পৌর এলাকার নতুন বাজারস্থ একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম নিতাই দাস (৩০)। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে।

হোটেলের রেজিস্টার সূত্রে আরো জানা যায় নিতাই দাস গত ১৮ অক্টোবর আবাসিক হোটেলের ২১৫ নং কক্ষটিতে উঠেন।

হোটেলের ম্যানেজার মো. রাকিব মিয়া ওরফে (রতন) জানায়, সকালে পাশের বিল্ডিং থেকে দেখতে পায় মৃতদেহ ঝুলে আছে।

পরে শ্রীমঙ্গল থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office