শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এবার বড়পর্দায় একসঙ্গে আলিয়া-শর্বরী, থাকছে চমক

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বড়দিনের আবহে বড়পর্দায় একসঙ্গে আসছেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ। ২০২৫ সালের বড়দিনে মুক্তি পাবে আলিয়া-শর্বরী অভিনীত ‘আলফা’। স্পাই ড্রামা ঘরানার এই সিনেমা মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল নির্মাতাদের তরফে।

যশ রাজ ফিল্মসের তৈরি স্পাই ইউনিভার্সের অন্যতম প্রতীক্ষিত নারীকেন্দ্রিক সিনেমা ‘আলফা’। যেখানে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘকে। ছবি মুক্তির জন্য বেছে নেওয়া হল আগামী বছরের বড়দিনকে।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানানো হয়, ‘২০২৫ সালের বড়দিনে, ‘আলফা’র উত্থান ঘটবে। অ্যাকশনে ভরপুর হলিডের জন্য তৈরি থাকুন, ২৫ ডিসেম্বর ২০২৫।’ একইসঙ্গে সিনেমার নতুন পোস্টারও শেয়ার করা হয়েছে।

সম্প্রতি এই ছবির শুটিংয়ের জন্য আলিয়া ও শর্বরী গেছেন কাশ্মীরে। ইনস্টাগ্রামে সেখানকার স্বর্গীয় প্রকৃতির ছবি শেয়ার করেছিলেন আলিয়া। একফ্রেমে একসঙ্গে দেখা মেলে দুই সুন্দরীর, নেপথ্যে নৈঃস্বর্গীক কাশ্মীরের সৌন্দর্য্য। ক্যাপশনে লেখেন, ‘ভালবাসা, আলফা।’

চলতি বছরের জুলাই মাসে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত স্পাইভার্সের নতুন সিনেমার টিজার প্রকাশ্যে আসে। টিজারে শোনা যায় আলিয়ার কণ্ঠ এবং তাকে বলতে শোনা যায় এই সিনেমার নামকরণের মাহাত্ম্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office