শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

করোনায় আক্রান্ত সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

মঙ্গলবার রাতে মির্জা আজম নিজেই জামালপুরের সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা পজিটিভ হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঢাকার ন্যাম ভবনের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই সাবেক প্রতিমন্ত্রী।

সূত্র জানায়, আসছে ১ এপ্রিল জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনকে সামনে রেখে মির্জা আজম এমপি মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে করোনার নমুনা দেন। সন্ধ্যার পর নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ আসে।

সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ত্রাণ বিতরণসহ দলীয় বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ত্রাণ তৎপরতায় তিনি সরাসরি অংশ নিয়েছেন।

জামালপুরের মেলান্দহ-মাদারগঞ্জ আসন থেকে টানা ছয়বার নির্বাচিত সংসদ সদস্য তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office