শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে ঈদের পর

  |   রবিবার, ১৬ মে ২০২১   |   প্রিন্ট   |   ২২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ১৪৯ জনের।

এর আগের দিন শনিবার (১৫ মে) দেশে করোনায় ২২ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ২৬১ জন। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

একই সময় দেশে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ৩৬৩ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৭০ হাজার ১৫৯ জনে। রবিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২২ হাজার ৩৬ জন। ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪৩০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ৬৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৭ জন নারী। এদের মধ্যে ২১ হাসপাতালে ও একজন বাসায় মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন ও ৩১ থেকে ৪০ বছরের দুইজন মারা গেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office