শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

খালেদা জিয়াকে মুক্ত করতে সব ব্যারিকেড ভাঙতে হবে: রিজভী

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রুহুল কবির রিজভী

 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। আমাদের এখন একটাই দায়িত্ব, সব ব্যারিকেড ভেঙে তাকে মুক্ত করতে হবে। মোমবাতি প্রজ্বলন কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলন শুরু হলো।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এক মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার কারাবরণের তৃতীয় বর্ষপূর্তিতে তার সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া বাইরে থাকলে এই সরকার দিনের ভোট রাতে করতে পারত না, অবৈধ ভোট করতে পারত না। এজন্যই বেগম জিয়াকে বন্দি করে রাখা হয়েছে।

বিএনপির মীর সরফত আলী সপুর সভাপতিত্বে এবং নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, ডা. রফিকুল ইসলাম, আজিজুল বারী হেলাল, আব্দুস সালাম আজাদ, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুইয়া জুয়েল, রফিক হাওলাদার, কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, ছাত্রদলের ফজলুর রহমান খোকন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office