শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার হার্ট ও কিডনিতে সমস্যা: মীর্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৪ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়াপারসন খালেদা জিয়ার হার্ট ও কিডনিতে সমস্যা আছে। কিডনির সমস্যার কারণে ফুসফুসে পানি জমে যায়। লিভারও ঠিকভাবে কাজ করছে না। যে কারণে জ্বর চলে গেলে আবার জ্বর আসছে। গতকাল রোববারও তাঁর জ্বর এসেছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা চিকিৎসকদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তাঁরা তাঁদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। যে কথাটি তাঁরা বারবার বলছেন যে আমাদের হাসপাতালগুলো পুরোপুরি ইকুইপড না।’ তিনি বলেন, ‘বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার টেকনোলজি এখানে কম। সে কারণে তাঁরা (চিকিৎসক) বারবার করে বলছেন, তাঁকে (খালেদা জিয়া) একটা অ্যাডভান্স সেন্টারে চিকিৎসা করা উচিত।’

খালেদার উন্নত চিকিৎসায় আর কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সমস্যা হচ্ছে এখন পর্যন্ত ম্যাডামকে তো বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সেখানে আমরা আটকে গেছি। এখন আমরা আলোচনা করছি, চিন্তাভাবনা করছি, কী করা যায়।’

খালেদা জিয়ার জন্মতারিখ নিয়ে রিট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘যে ভদ্রলোক রিটটি করেছেন, তিনি এতে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত না। ওনার জন্মদিনের ব্যাপারে কী আছে না আছে, এটা তো তাদের দায়িত্ব না।’ তিনি আরও বলেন, ‘খেয়াল করে দেখবেন, বাংলাদেশের বহু লোকের কিন্তু জন্মের তারিখ একটা আসল, আর সার্টিফিকেটের তারিখ আরেকটা। কারণ কী, বিশেষ করে আমাদের জেনারেশনের সময়ে, তখন বাবা-মায়েরা সঠিকভাবে মনেও রাখতে পারতেন না যে জন্ম কবে হয়েছে। ডায়েরি মেইনটেইন করতেন না। ফলে ওইটা হতে পারে। তো এটা কোনো ইস্যু হতে পারে না।’

রাজনীতি না থাকলে এগুলো হয় আর কী—এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘রাজনীতি তো নেই। এখন এ ধরনের বিষয়গুলো তুলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা, মূল সমস্যাগুলো থেকে জনগণের দৃষ্টিকে অন্য দিকে নেওয়ার চেষ্টা করা।…এখন পার্টিকুলার একটি ডেটে কেউ জন্ম নিতে পারবে না, একটা ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায়। হিসাব করেই আপনাকে সন্তানের জন্ম দেওয়ার কথা চিন্তা করতে হবে। এ ছাড়া তো উপায় নেই।’

হাসপাতালের যে কাগজটির ওপর ভিত্তি করে আদালত খালেদা জিয়ার জন্মতারিখের নথিপত্র চেয়েছেন, সেই কাগজকে ‘ফেক, ফলস’ বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে বিষয়টাকে তারা সামনে নিয়ে এসেছে, এটা ফেক।

এভারকেয়ারের যে রিপোর্টের কথা বলা হয়েছে, এ ধরনের কোনো রিপোর্টই এভারকেয়ার করেনি।

‘আমি টুইট করিনি’
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি কোনো টুইট করেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার এই টুইট, ফেসবুকের রহস্য নিয়ে আমি উদ্বিগ্ন। এর আগে অনেকবার বলেছি, ফেসবুকে বারবার চিঠি দিয়েছি, উকিল নোটিশ দিয়েছি। তারপরও আমার নামে বিভিন্ন অ্যাকাউন্ট খোলা আছে।’

এ জন্য মির্জা ফখরুল ইসলাম সরকারি সংস্থাকে দায়ী করেন। তিনি বলেন, ‘আমরা যত দূর জানি, যখন এসব মিডিয়ার মধ্যে গোয়েন্দারা ঢোকে, তখন তারা বিভিন্ন রকম তৈরি করে, এগুলো শোনা কথা। সেগুলো হচ্ছে। টুইটটা আমি দেখিওনি।’

টুইটটি বিএনআরসি (বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন) থেকে সাংবাদিকদের মেইলেও পাঠানো হয়েছে—এ কথা জানানো হলে বিএনপির মহাসচিব বলেন, ‘ওটা তো পার্টির টুইট। আমি টুইট করিনি। কে চালায় না চালায়, আমি জানি না। যদি আমার অফিস থেকে যায়, আই মাস্ট চেক ইট। কেউ যদি আমাকে না জানিয়ে আমার নামে টুইট করে, তাকে তো বের করতে হবে তদন্ত করে। আমি দেখব বিএনআরসি যদি দিয়ে থাকে, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office