শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে লাগানো হবে এক কোটি ২০ লাখ গাছ

  |   বৃহস্পতিবার, ০৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চট্টগ্রাম নগরের সিআরবিতে শুরু হয়েছে ১৫ দিনের বৃক্ষমেলা। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন। তিনি জানিয়েছেন এবছর বন বিভাগ ১ কোটি ২০ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে।

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তর জেলা বন বিভাগ এই মেলার আয়োজন করেছে। এতে সহযোগিতায় রয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।

বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন বলেন, মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগাতে হবে। মানুষকেও উৎসাহী করতে হবে। পার্বত্যাঞ্চলে বন ও গাছ কমে যাওয়ার প্রভাব পড়েছে বন্যপ্রাণীর ওপর। এতে কমে যাচ্ছে পাহাড়ের প্রাণীর সংখ্যাও। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণই নয়, গাছ টিকিয়ে রাখতে বনবিভাগকে আরও বেশি উদ্যোগী হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, গাছের প্রতি যেন নতুন প্রজন্মের ভালোবাসা বৃদ্ধি পায় সেই উদ্যোগ নিতে হবে। হারিয়ে যাওয়া দেশি গাছগুলোর পুনরুদ্ধারে নিতে হবে কার্যকর পদক্ষেপ।

চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের কমান্ডার মোজাফফর আহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হোসেন শাহ। এর আগে সিআরবির রেলওয়ে হাসপাতালের সামনে থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিআরবির শিরীষতলায় আলোচনা সভায় মিলিত হয়।

বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস জানান, মেলায় ৫০ টি স্টলে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার গাছ এনেছেন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের মালিকরা। প্রথম দিন থেকে ভিড় করা শুরু করেছেন দর্শনার্থীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office