শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রদলকে আর অরাজকতার সুযোগ দেব না: আল নাহিয়ান

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০২ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আল নাহিয়ান খান ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলকে ‘অছাত্র ও গুন্ডাদের সংগঠন’ বলে অভিহিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান। তিনি বলেছেন, ‘ছাত্রদলের গুন্ডাদের বলতে চাই, আপনারা অছাত্রদের সংগঠন। অছাত্রদের এই সংগঠনকে আমরা আর কোনো ধরনের অরাজকতার সুযোগ দেব না।’

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক আনন্দ শোভাযাত্রা শেষে এই সমাবেশ হয়।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান বলেন, বিএনপি জোটের আমলে বাংলাদেশ জঙ্গিবাদী দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল। বিএনপির নেতৃত্বে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তখন লোডশেডিং ছিল। এখন আমরা জানতেও পারি না কখন লোডশেডিং হয়। করোনা মোকাবিলায় সারা বিশ্ব যখন হিমশিম ও হোঁচট খেয়েছে, সেই সময়ে বাংলাদেশে উন্নয়নের কর্মযজ্ঞ অব্যাহত রেখে করোনো মোকাবিলায় দেশরত্ন শেখ হাসিনা এখন সারা পৃথিবীতে একটি আশ্চর্য। শেখ হাসিনা যখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করেছেন, তখন একটি পক্ষের চুলকানি শুরু হয়ে গেছে। তাদের ঘুম হারাম হয়ে গেছে। কারণ, তারা সরকার হটানোর দিবাস্বপ্ন দেখেছিল। এত সহজ নয়। এই দেশে পাকিস্তানের প্রেতাত্মারা স্থান পাবে না। বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্রলীগ ঐক্যবদ্ধ আছে।

bsl

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে করে ছাত্রলীগ

ছাত্রলীগ সভাপতি অভিযোগ করে বলেন, ‘আজকে জামায়াত-শিবিরের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিচ্ছে। তাদের ও ছাত্রদলের গুন্ডাদের উদ্দেশে বলতে চাই, গুন্ডামি করে লাভ নেই। ছাত্রলীগ মাঠে আছে। দুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। ছাত্রদলের গুন্ডারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বাঁশ দিয়ে অতর্কিত হামলা করেছিল। ছাত্রদলের গুন্ডাদের বলতে চাই, আপনারা অছাত্রদের সংগঠন৷ অছাত্রদের এই সংগঠনকে আমরা আর কোনো ধরনের অরাজকতার সুযোগ দেব না।’

আল নাহিয়ান খান আরও বলেন, ‘এখন আর আমরা স্বল্পোন্নত দেশে নেই, উঠে গেছি উন্নয়নশীল দেশে। যাঁর প্রত্যক্ষ যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে, সেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার অসমাপ্ত কাজ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজকে জঙ্গিমুক্ত হয়েছে, রাজাকারদের ফাঁসি কার্যকর হয়েছে। দেশে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। যাঁর নেতৃত্বে এই কাজগুলো হয়েছে, সেই দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যে বিশ্বরত্ন শেখ হাসিনা হিসেবে বিশ্বে পরিচিত হয়েছেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এই কর্মসূচিতে ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office