শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান শিক্ষক যখন সুদের কারবারি

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

টাকা

নেত্রকোনার মদনে এক প্রধান শিক্ষক দীর্ঘদিন যাবত সুদের রমরমা ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর সুদের টাকা পরিশোধ হলেও টাকার চেক হস্তান্তর না করেই টাকা উত্তোলন করে আসছেন বলে অভিযোগ উঠেছে।

সুদের টাকা পরিশোধ হলেও চেক হস্তান্তর না করেই টাকা উত্তোলন করে আসায় বীর মুক্তিযোদ্ধা মৃত আরজু মিয়ার স্ত্রী আনন্দ আক্তার উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কমান্ডারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার নায়েকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আরজু মিয়ার স্ত্রী মোছা. আনন্দ আক্তার পারিবারিক কাজের জন্য উপজেলার মনিকা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের নিকট থেকে মুক্তিযোদ্ধা ভাতার চেকবই জমা দিয়ে ১ লাখ টাকা সুদে নেন। এতে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ২ বছরে সুদে আসলে পরিশোধ হবে। কিন্তু ২ বছর পেরিয়ে ৭ বছর অতিবাহিত হওয়ার পরেও মুক্তিযোদ্ধার স্ত্রীর চেকবই ফেরত পাচ্ছেন না। চেক বহি ফেরত চাইলে বিভিন্ন সময় হুমকি ধমকি দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন জানান,বিষয়টি খুবই নিন্দনীয়। একজন প্রধান শিক্ষক হিসেবে এ কাজে কোনোভাবেই জড়িত হতে পারে না। বিষয়টি আমরা দেখবো।

প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, আমার নিকট থেকে মুক্তিযোদ্ধা মৃত আরজু মিয়ার স্ত্রী মোছা. আনন্দ আক্তার খালেক মিয়াকে নিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা সুদে নেয়। এখন পর্যন্ত তার টাকা পরিশোধ হয়নি। টাকা দেবে বলে তালবাহানা করছে। বিষয়টি আরও জানতে খালেক ভাইয়ের নিকট যেতে বলেন।

সোনালী ব্যাংক মদন শাখার ব্যবস্থাপক নিরাময় সরকার জানান, এমন অভিযোগের প্রেক্ষিতে ব্যাংক হিসাবটি লিয়েন করা হয়েছে। ভাতাভোগী ছাড়া কেউ টাকা তুলতে পারবেন না।

উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office