শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

মা গৌরীপুরে, মেয়ে ঈশ্বরগঞ্জের কাউন্সিলর প্রার্থী

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৩২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কাউন্সিলর প্রার্থী মা শিউলী চৌধুরী ও মেয়ে নুসনাত আরা প্রিয়া

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে দুইবার বিপুল ভোটে নির্বাচিত হন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শিউলী চৌধুরী। অপরদিকে তার মেয়ে নুসনাত আরা প্রিয়াও ঈশ্বরগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।

জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে নুসনাত আরা প্রিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি দত্তপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। দাম্পত্য জীবনে দুই ছেলে আর এক কন্যার জননী তিনি। নিজ সংসার গুছিয়ে মানুষের সেবায় নিবেদিত প্রিয়া চৌধুরী।

শ্বশুরবাড়িতে প্রিয়া, বাবার বাড়িতে প্রিয়া চৌধুরী হিসেবে পরিচিত। শৈশব থেকে অন্যের সুখ-দুঃখের সারথি। করোনাকালীন দুর্যোগেও প্রতিবেশীদের পাশে দাঁড়ান তিনি। মানুষের জীবন বাঁচাতে নিয়মিত রক্তদান করেছেন। ইতোমধ্যে সন্ধানীতে মরণোত্তর চক্ষুদান করেছেন এই নারীনেত্রী।

এই ওয়ার্ডে অপরপ্রার্থীরা হলেন- মাহমুদা খানম রীনা, ঝরনা আক্তার, মমতাজ বেগম, পারভীন আক্তার, শাহানা আক্তার।

নুসনাত আরা প্রিয়া জানান, আমি আমার মাকে মানুষের সেবায় কাজ করতে দেখেছি, আমার শ্বশুর শ্রমিক পরিবহন সমিতি ওয়ার্ড শাখায় দীর্ঘ ২৬ বছর সভাপতি হিসেবে কাজ করেছেন। তাদের অনুপ্রেরণায় আমিও মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ বিজয়ী হলে এলাকার মানুষের প্রত্যেকটি ভালো কাজে অংশ নেব। তাদের পাশে থাকব।

এদিকে প্রিয়া চৌধুরীর মা শিউলী চৌধুরী গৌরীপুর পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি এ ওয়ার্ডে পরপর দুইবার কাউন্সিলর পদে নির্বাচিত হন। গরিব ও দুঃখী মানুষের পরিচিত নাম শিউলী চৌধুরী। তিনি পৌরসভার পশ্চিম দাপুনিয়ার রৌজ চৌধুরীর স্ত্রী। দুই কন্যা আর এক পুত্র সন্তানের জননী তিনি।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আশা করি এবারও বিজয়ী হব ইনশাআল্লাহ।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office