শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বসুরহাটে ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দফায় সংঘর্ষে লিপ্ত হয় এই দুই পক্ষ।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে মঙ্গলবার বিকেলে সংঘর্ষ হয়। রাতে দ্বিতীয়
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আজ বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের (বাদল) অনুসারীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।

এর আগেও গত ২২ ফেব্রুয়ারি দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

সকাল সাড়ে আটটার দিকে ইউএনও মো. জিয়াউল হক মীর প্রথম আলোকে বলেন, ১৪৪ ধারা চলার সময় পৌর এলাকায় ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র্যালি, শোভাযাত্রা, যেকোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পৌর শহরে চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না।

গত সোমবার পাল্টাপাল্টি হামলার পর গতকালও সংঘর্ষে জড়ায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের অনুসারীরা। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুই দফার সংঘর্ষে পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছেন। নিহত হয়েছেন আলাউদ্দিন (৩২) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের মমিনুল হকের ছেলে। তাঁকে নিজের অনুসারী বলে দাবি করেছেন মিজানুর রহমান।

গতকাল প্রথম সংঘর্ষের ঘটনাটি ঘটে বিকেলে বসুরহাট পৌরসভার রূপালী চত্বর এলাকায়। রূপালী চত্বরে ওই সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের ওপর হামলার প্রতিবাদে সভা চলছিল। ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি ধাওয়ায় সভাটি পণ্ড হয়ে যায়। এ সময় আহত হন ২০ জনের মতো।

আবদুল কাদের মির্জার অনুসারীরা সভায় হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান। ওই সংঘর্ষের জেরে রাত সাড়ে নয়টার দিকে বসুরহাট বঙ্গবন্ধু চত্বর ও পৌর ভবন এলাকায় আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের এই গোলাগুলি চলে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে আরও ৩০ জন আহত হন। সূত্র: প্রথম আলো

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office