শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

উড়োজাহাজের বহর ও রুট নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি গ্রাউন্ড অপারেশন বা ভূমিসংক্রান্ত কার্যক্রম আরও শক্তিশালী করা, ফ্লাইটের সময়ানুবর্তিতা নিশ্চিত করা ও যাত্রীসেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার (২ কোটি ২০ লাখ মার্কিন ডলার) বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আজ এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বিনিয়োগের জন্য এয়ারলাইন্সটি ইতোমধ্যেই ১২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের লেটার অফ ক্রেডিট (এলসি) বা ঋণপত্র খুলেছে।

প্রতিষ্ঠানটি আগামী তিন থেকে চার মাসের মধ্যে ১৪৬টি নতুন গ্রাউন্ড সার্ভিস সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা করেছে, যা তাদের বর্তমানে থাকা প্রায় ৫৯০টি সরঞ্জামের বহরকে আরও সম্প্রসারিত করবে।

নতুন সরঞ্জামের মধ্যে থাকবে রয়েছে— এয়ারক্রাফট পুশব্যাক ট্রাক্টর ও টো-বার, ব্যাগেজ বেল্ট লোডার ও ট্রাক্টর, যাত্রীদের ওঠানামার জন্য সিঁড়ি, গ্রাউন্ড পাওয়ার ও এয়ার স্টার্ট ইউনিট এবং ক্যাটারিং, পানি সরবরাহ ও উড়োজাহাজের শৌচাগার পরিষেবার জন্য প্রয়োজনীয় ট্রাক।

এছাড়া, ইউএস-বাংলা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড অপারেশনের কাজে ৮০টি বৈদ্যুতিক যানবাহন (ইলেকট্রিক ভেহিকল) ব্যবহারেরও পরিকল্পনা করেছে। এসব যানবাহনের জন্য চার্জিং সুবিধা স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।

এয়ারলাইন্সটি জানায়, বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের ফলে গ্রাউন্ড অপারেশনে জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ কমবে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক হাব প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে গ্রাউন্ড সাপোর্ট সুবিধাও জোরদার করা হচ্ছে।

বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে এবং ২০২৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে তারা বোয়িং ৭৩৭ সিরিজের আরও ২১টি উড়োজাহাজ বহরে যুক্ত করার পরিকল্পনা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। আরও প্রায় ১৬টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ করে যাচ্ছে এয়ারলাইন্সটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office