শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাজেটে দরিদ্রদের সহায়তায় সরকার কিছুই করছে না: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আসন্ন বাজেটে দেশের প্রায় ছয় কোটি দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় সরকার কিছুই করছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপনের আগের দিন বুধবার দুপুরে এক দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন। পুরান ঢাকার জজকোর্টে ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের উদ্যোগে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, এই দুঃসময়ে অর্থনীতিকে সচল রাখতে হলে সবচেয়ে বেশি দরকার হচ্ছে, দিন আনে দিন খায়- মানুষের জন্য সহায়তা। করোনা মহামারির ফলে দারিদ্র্যসীমার নিচে এসেছে আড়াই কোটি মানুষ। আগের দরিদ্র তিন কোটি। তার মানে প্রায় ছয় কোটি মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে। এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হলে, অর্থনীতিকে সচল রাখতে হলে তার যে নূ্যনতম ক্রয়ক্ষমতা, তা বজায় রাখতে অবশ্যই তাদের কাছে টাকা পৌঁছাতে হবে। সেটা সরকার করছে না। এখনও তারা একইভাবে তেলে মাথায় তেল দিচ্ছে, অর্থাৎ যাদের শিল্পকলকারখানা আছে, তাদের আবারও প্রণোদনা দিচ্ছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাক্ষাৎকারে বলেছেন, সব ধরনের মানুষকে মাথায় রেখে বাজেট করছেন। মুস্তফা কামাল ব্যবসায়ী মানুষ, ব্যবসাটা ভালো বোঝেন। অর্থনীতি কতটুকু বোঝেন, তার নিদর্শন আমরা খুঁজে পাইনি।

সরকার মনগড়া প্রবৃদ্ধি হার প্রচার করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, বড় বড় দালাল তৈরি করছেন আর বলছেন উন্নয়ন-উন্নয়ন। মনগড়া প্রবৃদ্ধির হার দিয়ে বলছেন যে উন্নয়ন। কিন্তু উন্নয়ন মানে সেটা নয়। উন্নয়ন হচ্ছে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়, সে যেন ভালো খেতে পায়, বাচ্চাদের লেখাপড়া করাতে পারে, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক থাকে। সেটাকে বলে উন্নয়ন। এমন উন্নয়ন করেছেন যে হাসপাতালে বেড নেই। একটা হাসপাতাল বানিয়েছেন কভিডের সময়ে, ওইটা রাতের মধ্যে উধাও হয়ে গেল, হাসপাতাল নেই।

বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মাসুম আহমেদ তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার মো. হয়রত আলী প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office