শিরোনাম
দেশে বাজারে সোনার দাম কমলো বার্সেলোনা টেক্সটাইল এক্সপোতে বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষীর মাঝে ১২ কোটি টাকার প্রণোদনা প্রদান সম্মাননায় ভূষিত পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর দুর্বল মূল্যায়ন ও সুশাসনের অভাবে বাড়ছে খেলাপি ঋণ নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ চর্চা জরুরি: শিক্ষামন্ত্রী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু কাল থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত : রিজভী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

বার্সেলোনা টেক্সটাইল এক্সপোতে বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বার্সেলোনা টেক্সটাইল এক্সপোতে বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান

স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬ বুধবার (২১ অক্টোবর) থেকে শুরু হয়েছে। বার্সেলোনার বিশ্ববিখ্যাত প্রদর্শনী কেন্দ্র ফিরা দে বার্সেলোনা মোন্টজুইকে আয়োজিত তিন দিনব্যাপী এই বাণিজ্য মেলা ২৩ অক্টোবর পর্যন্ত চলবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদের ব্যবস্থাপনায় এবারের মেলায় বাংলাদেশের ১৪টি স্বনামধন্য প্রতিষ্ঠান ইপিবির তত্ত্বাবধানে এবং চারটি প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করছে। এছাড়া মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি স্টলে রপ্তানি বিষয়ক বিভিন্ন প্রকাশনা, জার্নাল এবং ডকুমেন্টস প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে।

এবারের আসরে বাংলাদেশ, স্পেন, ইতালি, জাপান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ভারত এবং চীনসহ বিশ্বের ১২টি দেশের ৩০০টিরও বেশি শীর্ষস্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ও প্রদর্শক অংশ নিচ্ছে।

বুধবার সকালে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। এ সময় অন্যদের মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন, স্পেনে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর রুহুল কুদ্দুস, প্রথম সচিব (শ্রম) মাহিদ আল হাসান, বিকেএমইএর পরিচালক মোঃ আব্দুল হান্নান, সব এক্সিবিটরস, স্পেনে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং আয়োজক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে বলেন, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এ শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি স্পেনের বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে বলেন, জার্মানিকে অতিক্রম করে স্পেন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পণ্যের বৃহত্তম রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে, যা বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আস্থার প্রতিফলন।

রাষ্ট্রদূত আরও বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক সুসংহত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুডিসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সার্বভৌম ঋণমান মূল্যায়ন ও অর্থনৈতিক পর্যালোচনায় ইতিবাচক অগ্রগতি বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতা ও সহনশীলতা বৃদ্ধির প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

তিনি বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও পণ্যের বহুমুখীকরণের ক্ষেত্রে স্পেনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

মেলাটিতে আন্তর্জাতিক ক্রেতা, পাইকারি বিক্রেতা এবং ডিজাইনারদের সরাসরি যোগাযোগের মাধ্যমে বৈশ্বিক টেক্সটাইল খাতের ব্যবসায়িক সম্পর্ক জোরালো করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে

মেলায় বিভিন্ন ধরনের ওভেন ও নিটেড ফেব্রিক্স, তৈরি পোশাক (গার্মেন্টস), হোম টেক্সটাইল, ইয়ার্ন বা সুতা এবং বিভিন্ন ধরনের ফ্যাশন অ্যাক্সেসরিজ প্রদর্শন করা হচ্ছে। মেলায় বাংলাদেশের প্রদর্শিত গার্মেন্টস পণ্য আগত ক্রেতাদের আগ্রহ সৃষ্টি করেছে।

এবারের মেলায় বিশ্বখ্যাত পেক্লার্স প্যারিসের পরিচালনায় ‘এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ট্রেন্ড ইন্টেলিজেন্স’ শীর্ষক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশসহ বিশ্ববাজারের সরবরাহকারীদের জন্য ইউরোপীয় ফ্যাশন ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি নেটওয়ার্ক তৈরি ও সেরা মূল্যে অর্ডার বুকিংয়ের জন্য এই এক্সপোটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বাংলাদেশের পক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হচ্ছে ডে ফ্যাশন, এ এম সি নিট কম্পোজিট লি., সারা ফ্যাশন, বেঙ্গল গ্লোরি, কনকর্ড রাইমেন্ট ওয়্যার, ইউনাইটেড ক্রিয়েশন, এ এম সি অ্যাপারেল, গ্লিমার ফ্যাশনস ডিজাইন অ্যাপারেল, জিন্স অ্যান্ড জ্যাকেট, আহাভা কম্পোজিট, এন ডব্লিউ আর এম টি, মানহা এ্যাটায়ার কম্পোজিট, গেট ওয়ার্ল্ড এ্যাটায়ার ট্রিমস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office