শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ভুলে সূর্যাস্তের আগে খেয়ে ফেললে রোজা হবে কি?

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

প্রশ্ন: যদি কেউ সূর্যাস্তের এক ঘণ্টা আগে খেয়ে ফেলে। তাহলে তার রোজা হবে কি?

উত্তর: ইসলামের দৃষ্টিতে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলে।

সূর্যাস্তের এক মিনিট আগেও যদি কেউ খেয়ে ফেলে, তাহলে রোজা ভেঙ্গে যাবে। তবে যদি কেউ সূর্যাস্তের এক ঘণ্টা আগে সূর্যাস্ত হয়েছে মনে করে খেয়ে ফেলে পরবর্তীতে প্রকাশ পায় সূর্যাস্ত হয়নি, তাহলে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হবে।

পরবর্তীতে রোজাটি কাজা অর্থাৎ পুনরায় পালন করতে হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে জেনেশুনে সূর্যাস্তের আগে খেয়ে ফেলে তাহলে পরবর্তীতে এই রোজাটি পুনরায় পালন করতে হবে। পাশাপাশি কাফফারাও দিতে হবে।

তথ্যসূত্র: সূরা বাকারা, আয়াত নং-১৮৭, হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-২২৬

উত্তর দিয়েছেন- মুফতি ইমরানুল বারী সিরাজী, খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান ও
সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office