শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মামুনুলদের গ্রেফতার না করলে ১৫ রমজান হরতাল

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন। ছবি: সংগৃহীত

সারাদেশে হেফাজতের নাশকতায় অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আগামী ১৫ রমজান সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের হুশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির আলোচনা সভা থেকে এ ঘোষণা দেন দলটির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।

হরতালের ঘোষণা দিয়ে তিনি বলেন, এই হরতাল কঠোরভাবে পালন করা হবে। রিকশা-সাইকেল কোনো কিছুই চলতে দেব না। এমনকি পুলিশের গাড়িও চলতে দেওয়া হবে না।

মাওলানা মো. ইসমাইল বলেন, বর্তমান সরকার এবং সরকারের প্রশাসন মুসলমানদের প্রতি যথেষ্ট সংবেদনশীল এবং অধিকার আদায়ে সচেষ্ট। তবুও হেফাজত ইসলামের মত এত বড় একটি অরাজনৈতিক দল যখন কোনো প্রকার সমঝোতা বা সংলাপের প্রয়াস ছাড়াই সংঘাতের পথে পা বাড়ায় সেটা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য যথেষ্ট।

তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম এবং সরকারের দ্বিপাক্ষিক সমঝোতা এবং পারস্পরিক সৌহার্দ্য বোধের অভাবে মোদি বিরোধী আন্দোলন এবং এর পরবর্তী ইস্যুতে ২৬টি তাজা প্রাণ ঝরে যায়। জাতীয় সম্পদের শতকোটি টাকার অধিক ক্ষয় ক্ষতি হয়। সে কারণে উভয় পক্ষই জনগণের কাছে দায়বদ্ধ এবং প্রত্যেক সচেতন নাগরিক তাদের থেকে যথাসময়ে জবাবদিহিতা আদায় করে ছাড়বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা মুফতি শাহাদাত হোসাইন, যুগ্ম-মহাসচিব কাজী মাওলানা শাহ মো. ওমর ফারুক, সহ-সভাপতি মাওলানা মোস্তফা চৌধুরী, আবুল খায়ের ওয়াহেদী, মাওলানা শহিদুল ইসলাম, হারুন অর রশিদ মিরন- পীর সাহেব নড়াইল, মাওলানা হাজী হাবিবুল্লাহ প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office