শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

লকডাউন তামাশায় পরিণত হয়েছে : মীর্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৭ জুন ২০২১   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতোমধ্যে সরকার পুনরায় লকডাউন ঘোষণা করেছে যা এখন তামাশায় পরিণত হয়েছে। সরকারের অযোগ্যতা এবং জবাবদিহিহীনতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। গরিব সাধারণ মানুষ, দিন আনে দিন খায় শ্রেণির মানুষের খাদ্যের ব্যবস্থা না করে, অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক ও কর্মরত ব্যক্তিদের নগদ টাকা ট্রান্সফারের ব্যবস্থা না করে লকডাউন কখনই কার্যকর হতে পারে না।

রবিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকারের বিভিন্ন সময়ে দেওয়া লকডাউন-সাধারণ ছুটিকে তামাশা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটাকে কেন তামাশা বলব না। এর আগে লকডাউন দিল, সাধারণ ছুটি দিল-তাতে সাধারণ শ্রমিকরা গেল আবার ফিরে এলো। এখন একটা লকডাউন চলছে, জেলাগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধ। যার ফলে মানুষ হেঁটে যাচ্ছে, হেঁটে আসছে। একদল লোক যাচ্ছে, মনে করছে সাতদিন ছুটি। আর একদল লোক ঢাকায় ফিরছে। এই ব্যাপারগুলো আগে চিন্তা করবে না? প্রথমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বললেন, একটা কঠিন লকডাউন হবে। এটা নিয়ে মানুষ বলছে, এরপরে কী হবে, কঠিন লকডাউন হবে। এরপর হচ্ছে নেত্রীর লকডাউন। এরপর কী হবে, আল্লাহর কসম লকডাউন। এরা আর কী করবে? এটাই করছে। এখন আবার বলছে, সোমবার থেকে নয়, বৃহস্পতিবার থেকে। ইটস ফান, তামাশা তো সেজন্যই বলছি!
মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের ভোটের অধিকার ধ্বংস করেছে, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছে, অর্থনীতিকে লুটপাটের অর্থনীতিতে পরিণত করেছে এবং সর্বোপরি স্বাধীনতার মূল লক্ষ্যকে বিনষ্ট করে দিয়েছে। কোন দিকে পালাবে তুমি? কোনো দিকে পথ নেই, উত্তরে উত্তর পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর—আওয়ামী লীগের অবস্থাটা অলরেডি এই হয়ে গেছে। শুধু সময়ের অপেক্ষা, মানুষ যেদিন জেগে উঠবে, সেদিন আওয়ামী লীগ পালাবার কোনো পথ খুঁজে পাবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office