শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পর্যালোচনা হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৫ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষিত তারিখ পর্যালোচনা করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ বেড়ে গেলে বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আর যদি করোনা নিয়ন্ত্রণে থাকে তাহলে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, জাতীয় দিবসের অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করছে সংক্রমণ কমিয়ে রাখার জন্য। কিন্তু দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। কাজেই এসব অনুষ্ঠানের মাধ্যমে যাতে করোনা বৃদ্ধি না পায় সেদিকে আমাদের লক্ষ্যে রাখতে হবে।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। তবে বেশ কয়েক ধাপ বাড়ানোর পর আগামী ৩০ মার্চ খুলে দেওয়া হতে পারে স্কুল-কলেজ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office