শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শীতের আগেই পর্যটন ভিসা ও যাত্রীবাহী ট্রেন চালু হবে: দোরাইস্বামী

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভারতীয় হাইকমিশনার বিক্রয় কুমার দোরাইস্বামী। ফাইল ছবি

শীতের আগেই পর্যটন ভিসা ও যাত্রীবাহী ট্রেন চালু হবে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রয় কুমার দোরাইস্বামী।

সোমবার দুপুরে রাজধানীর রেল ভবনে ভারতের দুই প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শক নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীর্ঘদিন থমকে ছিল সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ কাজ। প্রায় তিন বছর আগে সরকারের অনুমোদন পেলেও পরামর্শক নিয়োগ করতে না পারায় অনিশ্চিত ছিল এ রেলপথটি। অবশেষে ভারতীয় দুই প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৯৭ কোটি টাকার বিনিময়ে ভারতীয় প্রতিষ্ঠান রাইটস ইন্ডিয়া লিমিটেড এবং আরভি ইন্ডিয়া যৌথভাবে এ প্রকল্পের পরামর্শকের কাজ করবে।

দোরাইস্বামী বলেন, ভারত-বাংলাদেশ একই সূতোয় বাঁধা। বায়লাদেশ রেলে উন্নয়নে ভারত সরকার বিশেষভাবে অবদান রাখছে। আগামীতেও যেকোনো উন্নয়নে অবদান রাখবে। আর্থিকভাবে উন্নয়নের কারণে ভারত বাংলাদেশ উভয় দেশ উপকৃত হচ্ছে।

অনুষ্ঠান শেষে যুগান্তরের সঙ্গে একান্ত আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে যাচ্ছেন চিকিৎসা, বাণিজ্যসহ বিভিন্ন কাজে। রেলপথ সাশ্রয়ী ফলে বহু লোক ট্রেনে ভ্রমণ করত। আমরা আগামী শীতের আগেই পর্যটন ভিসা চালু করব। একই সঙ্গে দুদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচলাও চালু করা হবে। আশা করছি, ওই সময়ের মধ্যে করোনা সংক্রমণও নিয়ন্ত্রণে আসবে।

আমরা চাই, বাংলাদেশের জনগণ ভারতে গিয়ে যথাযথ চিকিৎসাসহ প্রয়োজনীয় কাজ করুক। ভারত বাংলাদেশ আলাদা রাষ্ট্র হলেও, বন্ধনটা একেবারেই হৃদয়ের। সংস্কৃতি সাংস্কৃতিসহ যেকোনো উন্নয়ন বিষয়ে ভারত বাংলাদেশের পাশে থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office