শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শুভ্রা নীলাঞ্জনা’র কবিতা ‘কখনো ছিলাম আমি ‘

  |   রবিবার, ০৩ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৩২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শুভ্রা নীলাঞ্জনা’র কবিতা ‘কখনো ছিলাম আমি ‘

বাতাসের কাছে কিছু কথা জমা হয়ে আছে
কান পাতলেই শুনতে পাই
একা থাকার মাঝে।

এই যে মেয়ে কি ভাবো!
কার অপেক্ষায় বসে থাকো
সারা দিনমান
সব কিছুর করো অবসান।

যার জন্য তোমার
দীর্ঘ অপেক্ষা,
অনন্ত প্রতীক্ষা,
ভাসিয়ে দাও তাকে বানভাসি জলে।

শুধু অপেক্ষায় থাকো
নিজের জন্য,
কবে তুমি ফিরে যাবে
সব কিছু ভুলে
সব ছেড়ে ছুড়ে
এই পৃথিবীর কাছে
কিছু দুর্লভ মুহূর্ত রেখে।

যে তোমাকে ভালোবেসেছিল
নিবিড় বন্ধনে,
যে তোমাকে জড়িয়েছিল
তার বাউণ্ডুলে জীবনে।

এ বিশ্বাস রেখে যাও তার
জলমগ্ন চোখের অতলে।
যে তোমাকে হারাবে তার
সমগ্র জীবন জুড়ে।।

শুভ্রা নীলাঞ্জনা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office