শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কুলাউড়ায় নিউ হানিফ রেস্ট হাউজের উদ্বোধন

নিজেস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৮৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

সংলাপ রিপোর্ট: কুলাউড়া উপজেলার পৌর শহরে অত্যাধুনিক ডিজাইনে নিউ হানিফ রেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নিউ হানিফ রেস্ট হাউজের উদ্বোধন করেন। কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক ও রেস্ট হাউজের অন্যতম পরিচালক এম আতিকুর রহমান আখই এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলার মো. মতিউর রহমান মতই, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক সম্পাদক মইনুল ইসলাম শামীম, সমিতির যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ৭ নং ওয়ার্ড সম্পাদক এজাজ মাহমুদ চৌধুরী ফুল, ২ নং ওয়ার্ড সদস্য জালাল আহমদ, কেবিসি নিউজের সিও আব্দুল মালিক হিমু প্রমুখ। উদ্বোধনের পূর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উত্তরবাজার জামে মসজিদের খতিব মাও. মাহমুদুর রহমান ইমরান। অনুষ্ঠানে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office