শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে ‘প্রবেশ ফি’ চালু

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আজ বুধবার সকাল থেকেই প্রবেশ ফি চালু করা হয়েছে। দুপুরে জাফলংয়ের বাল্লাঘাট এলাকায়

সিলেটে প্রাকৃতিক পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তায় এখন থেকে তিনটি বিশেষ ‘পয়েন্ট’ নির্ধারণ করা হয়েছে। এসব পয়েন্ট দিয়ে জাফলংয়ে ঢোকার সময় ১০ টাকা ‘প্রবেশ ফি’ চালু করা হয়েছে। আজ বুধবার সকালে এই কার্যক্রম শুরু হয়েছে। জেলা পর্যটন উন্নয়ন কমিটির মাধ্যমে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন এটি তদারক করছে।

১০ টাকা প্রবেশ ফি দিলে পর্যটকেরা নির্ধারিত খরচে ট্যুর গাইড, ফটোগ্রাফার ও নৌকা ভাড়া করতে পারবেন। পাশাপাশি থাকবে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা।

পর্যটন উন্নয়ন কমিটি সূত্রে জানা গেছে, সিলেট অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি মানুষ জাফলংয়ে বেড়াতে যায়। প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষের সেখানে সমাগম হয়। ছুটির দিনগুলোতে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। বেড়াতে যাওয়া লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে।

প্রাথমিকভাবে তিন মাস এই কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করে পুরো প্রক্রিয়া আরও পর্যটকবান্ধব করা হবে বলে জানা গেছে।

জাফলং পর্যটন উন্নয়ন কমিটির সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান বলেন, ১০ টাকা ফি দিয়ে প্রাথমিকভাবে পর্যটকদের ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়া হচ্ছে। এরপর টিকিট দেখালে ফটোগ্রাফার, ট্যুর গাইড ও নৌকার মাঝি সহজে পাওয়া যাবে। তিনটি পর্বে ভাড়া নিয়ে একধরনের নৈরাজ্য ছিল। সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে।এরপরও কোনো পর্যটক অভিযোগ করলে এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিন মাস এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে দেখার পর পুরো জাফলংকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office