শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

হেফাজতের কর্মসূচিকর্মসূচি

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হরতালের সমর্থনে বায়তুল মোকাররম এলাকায় মিছিল বের করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা

হরতালের পর দোয়া ও বিক্ষোভের কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। আগামীকাল সোমবার হবে দোয়া, এরপর শুক্রবার সারা দেশে তারা দেখাবে বিক্ষোভ।

আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম। তিনি বলেন, হেফাজতের শীর্ষ নেতারা হাটহাজারী মাদ্রাসায় বৈঠক করে এর পরের কর্মসূচি ঠিক করবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদকারীদের ওপর হামলার প্রতিবাদে রোববার সারা দেশে হরতাল ডেকেছিল হেফাজত।

হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সংঘাত হয়েছে। হরতালকারীরা সরকারি বিভিন্ন স্থাপনা, পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলা হয় ট্রেনেও। সরাইলে দুজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

হরতাল চলার মধ্যে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী দুপুরে হাটহাজারীতে সাংবাদিকদের বলেন, তাঁদের হরতালে দেশবাসী ‘সাড়া দিয়েছে’।

সারা দেশের মাদ্রাসায় ‘হামলা ও জুলুম’ হচ্ছে দাবি করে তা বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। সংগঠনের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office