শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

হেফাজতের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক   |   বুধবার, ৩১ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নেতা, মন্ত্রী, অনেক সরকারি মিডিয়ায় প্রচার করা হয়েছে ‘হেফাজতকে বিএনপি ইন্ধন দিয়েছে। কর্মসূচি পালনে সমর্থন দিয়েছে।’ কিন্তু হেফাজতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি নয়, উসকানি তো দিয়েছে সরকার। প্রথম থেকে উসকানি দিয়ে আজকে এই অবস্থার সৃষ্টি করেছে তারা।’

গতকাল মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আপনারা লক্ষ করে দেখবেন যে, প্রতিবাদ মিছিলের ওপর পুলিশ আক্রমণ করেছে। আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করেছে। স্বাধীনতার ৫০ বছর যখন সমগ্র জাতি পালন করছে তখন এই অবৈধ সরকারের পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসী পেটুয়া বাহিনীর গুলিতে ও আক্রমণে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়ীয়ায় সাধারণ মানুষের রক্ত ঝরেছে।’

আরও পড়ুন:
‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রক্ত ঝরানোর দায় সরকারকে নিতে হবে’

মির্জা ফখরুল বলেন, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়ীয়াতে হত্যাযজ্ঞের প্রতিবাদে আমরা কর্মসূচি দিয়েছি। গত কয়েক দিনে আমাদের হিসাব অনুযায়ী ১৫ জন মানুষ প্রাণ হারিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদের প্রতিবাদ ছিল স্বাধীনতা দিবসে মানুষ হত্যার প্রতিবাদে। হেফাজতের সঙ্গে আমাদের এই কর্মসূচিগুলোর কোনো সংশ্রব নেই। হেফাজত কোনো রাজনৈতিক সংগঠনও নয়। সরকার যেহেতু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা করছি।

করোনা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার ১৮ দফা নির্দেশনা দিয়েছে, কিন্তু বাস্তবায়নের কোনো লক্ষণ দেখছি না। সরকারের উদ্যোগটা কোথায়? সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office