শিরোনাম
কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন

কুলাউড়া প্রতিনিধি   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন

মৌলভীবাজারের কুলাউড়া ইউবিসিপিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির মেয়াদকালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় সমিতির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় সমবায় কার্যালয়, সিলেট বিভাগের পক্ষ থেকে গত ২৫ অক্টোবর জারি করা এক আদেশে এ কমিটি নিয়োগ দেয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়, সমবায় সমিতি আইন, ২০০১-এর সংশোধিত বিধান অনুসারে সমিতির কার্যক্রম পরিচালনা এবং নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিন সদস্যের সমন্বয়ে এই অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাদে ভুকশিমইল কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য আতাউর রহমান আতা। কমিটির অন্য দুই সদস্য হলেন তানজিল হাসান খান, যিনি চুনঘর কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য এবং শাহিন আলী, যিনি উপজেলা পল্লী উন্নয়ন-সংশ্লিষ্ট কার্যালয়ের হিসাবরক্ষক হিসেবে উল্লেখিত হয়েছেন।

বিভাগীয় সমবায় কার্যালয়ের আদেশ অনুযায়ী, নিয়োগের তারিখ থেকে এই অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির মেয়াদ হবে ১২০ দিন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনাও দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে সমিতির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office