শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

২৭ মার্চ স্বাধীনতা র‌্যালি করবে বিএনপি

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২১ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

বিএনপিকে আগামী ২৬ মার্চের পরিবর্তে ২৭ মার্চ স্বাধীনতা দিবসের র‌্যালি করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করলে এই পরামর্শ দেন।

সাক্ষাৎ শেষে বিএনপির সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, বিএনপির দেশব্যাপী পূর্বঘোষিত কর্মসূচিগুলো অব্যাহত রাখতে চাই। আমরা সুবর্ণজয়ন্তী কর্মসূচি ঘোষণা করেছি অনেক আগেই। কর্মসূচি ঘোষণা করে সেই সময় পুলিশ আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে তাদের জানিয়েছি। ২৫, ২৬, ২৮ ও ৩০ মার্চের সবগুলো কর্মসূচি পালন করতে চাই। আজও তাদের এ ব্যাপারে সহযোগিতা চেয়েছি। ৩০ মার্চের সমাবেশ ছাড়া অন্য কর্মসূচি পালনে তেমন কোনো অসুবিধা নেই বলে পুলিশের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত ৩০ মার্চের সমাবেশ ছিল উল্লেখ করে আব্দুস সালাম বলেন, পুলিশ বলছে সেখানে তো এখন বইমেলা চলছে, কীভাবে সমাবেশ করবেন? আমরাও বিষয়টি বুঝতে পেরেছি। তাই আমরা বলছি, ঠিক আছে। দলের ফোরাম বিষয়টি নিয়ে আলোচনা করবে। পরবর্তী সমাবেশ তারিখ ও স্থান আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, আমাদের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের র‌্যালির বিষয়ে ডিএমপির পক্ষে থেকে পরামর্শ দেওয়া হয়েছে। তারা বলেছে, আপনারা তো এর আগে ২৭ মার্চ র‌্যালি করেছেন। এবারও ২৬ মার্চের পরিবর্তে ২৭ মার্চ র‌্যালি করলে কোনো অসুবিধা আছে কি না? আমরা বলেছি, কোনো সমস্যা নেই, প্রয়োজনে ২৭ মার্চই র‌্যালি করবো। তবে, ২৬ মার্চ সাভার স্মৃতিসৌধ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাওয়াসহ অন্যান্য কর্মসূচিগুলো অব্যাহত থাকবে।

ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office