শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য রৌপ্য পদক ২০২২ পেয়েছেন আবেদ আহমেদ

নিজস্ব প্রতিবেদন ডেস্ক   |   রবিবার, ০৯ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ২৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি - প্রতিনিধি

শ্রীমঙ্গলের কৃতি সন্তান সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ আবেদ আহমেদ কে শিশু শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য রৌপ্য পদক ২০২২ প্রদান করেন
পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদ।

ঢাকায় অনুষ্ঠিত পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২২ এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ,ভারত,অস্ট্রিয়া, কানাডা থেকে আগত কবি সাহিত্যিক সাংবাদিক এবং সংস্কৃতিমনা গুণীজনরা, ৭ ই অক্টোবর রোজ শুক্রবার বিকেল ৩ টা থেকে সেগুনবাগিচা কচিকাঁচা মিলনায়তনে এক ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে কবি সাহিত্যিকদের মিলন মেলায় রুপান্তরিত হয়, উক্ত কবি সম্মেলন আয়োজন করেন পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদ।

পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও জাতী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয় এতে ভারত থেকে আগত বিভাস দাস এর সঞ্চচালনায়, কবি ও সংগঠক মোঃ আলমগির জুয়েল এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউদ্দিন স্টালিন বাংলা একাডেমী র পুরস্কার প্রাপ্ত কবি ও মিডিয়া ব্যাক্তিত্ব্য ,উদ্ধোধন করেন জাহাঙ্গীর আলম রুস্তম পরিবেশ বিজ্ঞানী ও বিশ্বব্যাংক কনসালটেন্ট , প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি নজরুল বাঙালি কবি,গীতিকার ও সংগঠক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিক হেলাল কবি ও গবেষক, ডক্টর আলহাজ্ব শরিফ শাকী,নীহার রঞ্জন দেবনাথ আসাম ভারত সভাপতি বিশ্বমানব ধর্ম বিকাশ পরিষদ।

কবিতা ছড়া ও সাহিত্যের আলোচনায় মধ্য দিয়ে
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমসাআ আমিন মেজর জেনারেল ও রাষ্ট্রদূত অবঃ, প্রধান আলোচক প্রকৃতিজ শামিমরুমী টিটন কবি, গবেষক ও সংগীতজ্ঞ, মূখ্য আলোচক মাহমুদুল হাসান নিজামী কবি ও সম্পাদক দৈনিক দেশজগত,শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশের গুণীজন কে স্বর্ণ পদক ও রৌপ্য পদক প্রদান করা হয়।

উল্ল্যেখ মোঃ আবেদ আহমেদ এর পূর্বে ভারত থেকে শরৎচন্দ্র সাহিত্য সম্মান ২০২২ ও কবি কাজী নজরুল স্মৃতি সম্মান ২০২২ এ ভূষিত হন, জন্মভূমি শ্রীমঙ্গল সহ দেশ বিদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালোবাসা কুড়িয়েছেন তিনি যা স্থানীয় ভাবে বেশ প্রশংসিত হয়। জানা যায় মোঃ আবেদ আহমেদ সমাজের উন্নয়নমূলক কাজে ২০০৫ থেকে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ করছেন এবং সাংবাদিকতার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করেছেন ২০০৯ থেকে এবং যুব সমাজ কে সমাজের ভালো কাজে উদ্ভোদ্ধ করে চলছে নিরলস ভাবে। ২০১০ সালে নিজে প্রতিষ্ঠা করেন সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ নামে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন, ২০১২ সালে প্রতিষ্ঠা করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাঠক সংগঠন বন্ধু প্রতিদিন শ্রীমঙ্গল উপজেলা কমিটি যার সামাজিক কার্যক্রমে প্রশংসা ও ভালোবাসা পেয়েছেন হাজারো মানুষের আর কাজের স্কৃতি হিসেবে পেয়েছেন একাধিক সম্মাননা ও এ্যাওয়ার্ড এই প্রথম রৌপ্য পদক পেয়েছেন তিনি ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office