শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীমঙ্গলে কোভিডে-৯ এর ৪র্থ বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি প্রতিনিধি

কাউছার আহমেদ রিয়ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে (কোভিড-১৯) করোনার ৪র্থ-দ্বিতীয় বুস্টার ডোজ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. সাজ্জাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

এছাড়াও এ সময় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পার্থ সারথী দাস, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, বিশিষ্ট সমাজসেবক এম এ কাইয়ুম সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়কে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে ৪র্থ বুস্টার ভোজের কার্যক্রম শুরু করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office