শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আবারও শেখ হাসিনা আ’লীগের সভাপতি, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আবারও আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ কন্যা শেখ হাসিনা। দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন তিনি। আর সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনিও টানা তৃতীয় মেয়াদে এই দায়িত্বে থাকছেন।

শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এই দুজনের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিকেল তিনটায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। এই প্রস্তাব সমর্থন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার।

আর কাউন্সিলে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন খাদ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতিবিদ সাধন চন্দ্র মজুমদার। তার নাম প্রস্তাব সমর্থন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। পরে কাউন্সিলে এ প্রস্তাব গৃহীত হয়।

সকাল সাড়ে ১০টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন হয়। পরে বিকেল তিনটার দিকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নতুন নেতৃত্ব নির্বাচনে কাউন্সিল অধিবেশন শুরু হয়।

এই অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নেন। তাদের মতামতের ভিত্তিতে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office