শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘আওয়ামী লীগে, প্রশাসনে সাম্প্রদায়িক লোক ঢুকে গেছে’

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছাত্রলীগের প্রতিবাদ মিছিল।

বাংলাদেশ আওয়ামী লীগে ও প্রশাসনে সাম্প্রদায়িক লোক ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। তিনি বলেন, সুনামগঞ্জের শাল্লায় সংগঠিত ঘটনা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতাকেও দেখলাম না মুখ খুলতে। বাংলাদেশ আওয়ামী লীগের একজনও কি নেতা নেই এ বিষয়টি নিয়ে কথা বলার। শাল্লায় হামলার আগে প্রশাসনকে জানানো হয়েছিল। প্রশাসনকে জানানোর পরও প্রশাসন কেন এ ভূমিকা পালন করলো। এ প্রশাসনে সব সাম্প্রদায়িক লোকজন ঢুকে গিয়েছে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংগঠিত সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িত সকলের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ।

তিনি বলেন, আমরা মুজিব আদর্শের রাজনীতি করি, আমরা ছাত্রলীগ করি, আমরা সকল সংগঠনের ভুল ধরতে পারি, সংগঠন হিসেবে আমরা অনেক প্রাচীন সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এক ভাষণে বলেছিলেন, আওয়ামী লীগ ভুল করতে পারে, কিন্তু আমার ছাত্রলীগ ভুল করতে পারেনা। সনজিত বলেন, আমাদের প্রত্যেকটি ধর্মের প্রতি সম্মান রয়েছে। কিন্তু এ মামুনুল হকদের কোন সম্মান নেই।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, স্বাধীনভাবে বসবাসের অধিকারকে যারাই ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে নেমে আসবে। তিনি বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে তখন সাম্প্রদায়িক সন্ত্রাস ছড়ানো হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর জাতীয় উদযাপনের সাথে সংহতি প্রকাশ না করে একটি জনবিচ্ছিন্ন শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঢাকা শহরে বিভিন্ন ধরনের তথাকথিত রাজনৈতিক কর্মসূচি দেয়ার চেষ্টা করছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন আমাদের নৈতিক দায়িত্ব, এ দায়িত্বে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজপথে এসে তার দাঁতভাঙা জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে আসার বিরোধীতা করে এ সংবাদ সম্মেলন হয়। বিবৃতিতে বামজোটের নেতৃবৃন্দ বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আগমন নিঃসন্দেহে আমাদের দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। বাংলাদেশের জনগণ এসব রাষ্ট্রীয় অতিথিদেরকে অবশ্যই স্বাগত জানাবে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ স্বাগত জানাতে পারে না। কারণ, ভারত বছরের পর বছর ধরে তিস্তাসহ অভিন্ন নদীসমূহের পানি প্রবাহ শুষ্ক মৌসুমে প্রত্যাহার করে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছে।

প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহকে উদ্দেশ্য করে সাদ্দাম বলেন, এ বামপন্থী সংগঠনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো। এসব প্রগতিশীল সংগঠনগুলো যখন দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে, তখনই তারা হিরন্ময়ভাবে নীরবতা পালন করে, অথচ আরেক দেশের সাম্প্রদায়িক ঘটনা নিয়ে তাদেরকে উচ্চকিত হতে দেখা যায়। আজকে তারা মুখে কুলুপ এঁটে বসে আছে।

এসময় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি উৎপল বিশ্বাস, সাইফ উদ্দিন বাবু, রাকিব হোসেন, তিলোত্তমা শিকদার, আনন্দ সাহা পার্থ, নজরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাঁধন, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান তাপস, বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল আমিন রহমান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office