শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রমজানকে কোরআনময় করে তুলুন

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

কোরআন ইহলৌকিক, পারলৌকিক আর ধর্মীয় জ্ঞানের ভাণ্ডারই নয়, এটি পৃথিবীর সব কল্যাণকর জ্ঞান দুয়ারের চাবিকাঠি। জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্যের অমর রত্ন ভাণ্ডার এ কোরআনকেই বলা হয়ে থাকে।

কোরআন অনুসরণে শুধু সমাজই শান্তিপ্রিয় হয় না, মানুষের মনোজমিনেও বয়ে যায় শান্তির সুবাতাস। আমরা যারা ১১ মাস দুনিয়ার কর্মব্যস্ততায় কোরআনের সঙ্গে সময় কাটাতে পারিনি, তাদের জন্য কোরআনের সঙ্গে গভীর সখ্য গড়ে তোলার সুবর্ণ সুযোগ এই মাহে রমজান। কোরআনের মালিক বলেছেন, ‘আমি কোরআন নাজিল করেছি। কোরআন বিশ্বাসীদের জন্য নিরাময় ও রহমত। আর জালিমদের ধ্বংসের পথ প্রশস্তকারক।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ৮২)

কোরআন পড়া ও শোনার আদব হলো, ‘যখন কোরআন পাঠ করা হয় তখন মৌন থাকো ও মনোযোগ দিয়ে শোনো যাতে তোমরাও রহমত পেতে পারো।’ (সুরা আরাফ, আয়াত : ২০৪)

অলৌকিকভাবে কোরআন পাঠ ও কোরআন অনুধাবন সহজ করে দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আমি কোরআন সহজ করে দিয়েছি…।’ (সুরা ক্বামার, আয়াত : ১৭)

তাই কোরআনের শিক্ষা অন্তরে ধারণ করতে রমজানে কোরআনের সঙ্গে যতটুকু সময় বেশি কাটানো সম্ভব, আমাদের সেই চেষ্টা করতে হবে। প্রযুক্তির কল্যাণে কোরআনের সঙ্গে থাকা আগের তুলনায় এখন অনেক সহজ। তাই প্রযুক্তির ব্যবহারও করা যেতে পারে। কোরআনের জ্ঞান অর্জনের ফজিলত বর্ণনায় রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে বিনিময়ে তাকে একটি সওয়াব দেওয়া হবে। আর প্রতিটি সওয়াব ১০ গুণ বাড়িয়ে দেওয়া হবে।’ (তিরমিজি : ২৯১০) আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা কোরআন তিলাওয়াত করো। কারণ কিয়ামতের দিন কোরআন তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে।’ (মুসলিম, হাদিস : ১৯১০, মুসনাদে আহমাদ, হাদিস : ২২১৪৬)

বুরাইদা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন কোরআন তিলাওয়াতকারীর মাথায় নূরের তাজ পরানো হবে এবং বলা হবে, কোরআন পড়তে থাকো আর উচ্চ মাকামে উঠতে থাকো।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২২৯৫০, মুসতাদরাকে হাকেম : ২০৮৬)

হে মুমিন, উঁচু মাকামে ওঠার সিঁড়ি হচ্ছে কোরআন। আপনি ইচ্ছা করলে সিয়ামের সংযম দিয়েই এ মাকাম অনায়াসে অর্জন করতে পারেন। আসুন, এ কোরআন নাজিলের মাসে অনন্ত এই সুযোগ হাসিল করে নিই।

প্রিয় পাঠক, সিয়ামের মোবারক এ মাসে বুঝে বুঝে কোরআন পাঠ ও কোরআনের নির্দেশমতো জীবন মহান আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন।

লেখক : চেয়ারম্যান, বাংলাদেশ মুফাসসির সোসাইটি

পীর সাহেব, আউলিয়ানগর

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office