শিরোনাম
ঢাকার ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে চীন মালয়েশিয়ায় শ্রমবাজার : বাংলাদেশসহ ৪ দেশের জনশক্তি রপ্তা‌নিকারক‌ সংগঠনের উদ্বেগ খেলাপি ঋণ আদায়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের ১০ হাজার মামলা আমিনবাজারের ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন পারফেক্ট রেসিপি কনটেস্ট-২০২৬ (সিজন-৩) অনুষ্ঠিত খরা মোকাবিলায় ন্যায্য পানি বণ্টনের আহ্বান পরিবেশমন্ত্রীর রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া সরকারের নীতি নয়: তথ্যমন্ত্রী সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

ভূকশিমইলে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন হাজী আতাউর রহমান

কুলাউড়া প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূকশিমইলে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন হাজী আতাউর রহমান

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য প্রার্থীতা ঘোষণা করেছেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক (সার্বিক) হাজী আতাউর রহমান আতা। বুধবার (১২ আগস্ট) রাতে ভূকশিমইল ইউনিয়নস্থ নিজ বাড়িতে এলাকার লোকদের সাথে মতবিনিময়কালে তিনি এ প্রার্থীতা ঘোষণা দেন।
বিশিষ্ট সমাজসেবক হাজী চাঁন মিয়ার সভাপতিত্বে ও জুয়েল আহমদের পরিচালনায় বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী হাজী আতাউর রহমান আতা। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৯৬ সালে একটি রাজনৈতিক মামলা থাকায় আমাকে প্রবাসে যেতে হয়। কিন্তু দীর্ঘদিন প্রবাসে থাকলেও আমার মন পড়ে আছে নিজ এলাকায়। প্রবাসে থেকে ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে ইউনিয়নের হতদরিদ্র মানুষোর কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ইউনিয়নের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনুদান দিয়েছি। দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসায় সহায়তা এবং দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরন করেছি। এছাড়া দরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরনের পাশাপাশি ঘরও তৈরি করে দিয়েছি। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় এলাকার মানুষের পাশে ছিলাম।
তিনি বলেন, আমি আপনাদের ভালোবাসার কাছে চিরঋণী। আমি মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে ঘুরেছি। কিন্তু আমি সেখানে স্থায়ীভাবে থাকিনি। এলাকার মানুষের খেদমত করার জন্য প্রবাসের আয়েশি জীবন ত্যাগ করে এলাকায় ছুটে এসেছি। আমার রাজনীতি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, মানুষের জন্য রাজনীতি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, এলাকার কোন নিরপরাধ একজন ব্যক্তিও যাতে হয়রানি না হয় সেজন্য কাজ করবো। সত্যের জন্য আমি লড়াই করে যাবো। আপনারা আমাকে সহযোগিতা করে যাবেন। আমৃত্যু এলাকার মানুষের জন্য আমি কাজ করে যাবো। সবার সহযোগিতায় ভূকশিমইল ইউনিয়নকে একটি আধুনিক, সমৃদ্ধ মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে চাই। এজন্য চাই সকলের আন্তরিক সহযোগিতা।

এর আগে বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবক হাজী আতাউর রহমান আতার স্বদেশ আগমন উপলক্ষে ঐক্যবদ্ধ ভূকশিমইল বাসির উদ্যোগে ব্রাহ্মণবাজার থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে ভূকশিমইল ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। সবশেষে নিজ বাড়িতে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড ও ঐক্যবদ্ধ ভূকশিমইলবাসী আয়োজিত মত বিনিময়সভায় বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আতাউর রহমান আতা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সমাজসেবক হাজী তনজব আলী, আবুল কালাম, লাল মিয়া, ভাগুল মিয়া, ইউপি সদস্য শাহেদ আহমদ, সমাজসেবক আব্দুস সবুর, রহম আলী, তফাজুল হোসেন রাজা, আবুল হুসেন, সাহেদ আহমেদ, সেলিম খান প্রমুখ।

উল্লেখ্য, হাজী আতাউর রহমান আতা সংযুক্ত আরব আমিরাতস্থ আল আইন প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক, বাংলাদেশ ও আমিরাত সরকার অনুমোদিত বাংলাদেশ সমিতির নির্বাহী সদস্য, কুলাউড়া সমিতির সিনিয়র উপদেষ্ঠা, ভূকশিমইল ওভারসিজ এসোসিয়েশনের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, বিজনেস এসোসিয়েশন আমিরাতের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office