শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সফলতার ইতিহাসে ‘সিলেট ম্যাটস’

সিলেট প্রতিনিধি:   |   শনিবার, ২৪ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৩৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আত্মবিশ্বাসীদের কাছে একটি সফলতার নাম সিলেট ম্যাটস। একটি স্বপ্ন আর অমিত সম্ভাবনা নিয়ে সিলেটে এক যুগ আগে যাত্রা শুরু হয়েছিল এই প্রতিষ্ঠানের। তারপর সবকিছুই আজ ইতিহাস। আজ সিলেট অঞ্চলে আলো ছড়াচ্ছে সিলেট ম্যাটস। এই প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে অনেকেই আজ সুপ্রতিষ্ঠিত। কেউবা সরকারিভাবে আবার কেউ বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছেন সুনামের সাথে।

যুগের চাহিদাকে সামনে রেখে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠান। কর্মক্ষম এবং যুগোপযোগী দক্ষ জনবল তৈরির একটি বিশ্বস্থ ঠিকানা। প্রতিষ্ঠানের চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স এখন পথ দেখাচ্ছে সিলেটের সর্বত্র। সরকার অনুমোদিত রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এই প্রতিষ্ঠানের পূর্ণ নাম সিলেট মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল।

সিলেট ম্যাটস্ থেকে ৪ বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানে সুনামের সাথে চাকরী লাভ করেন সিলেট ম্যাটস্-এর ছাত্রছাত্রীবৃন্দ। ধারাবাহিক ফলাফলের ভিত্তিতে সিলেট ম্যাটস সাফল্যের শীর্ষে। গর্ব ও ঐতিহ্যে সিলেট ম্যাটস আজ ১২ বছর মাড়িয়ে পদার্পণ করলো ১৩তম বর্ষে। এই প্রতিষ্ঠান থেকেই সফলভাবে কোর্স সম্পন্ন করে অনেকেই কাজ করছেন সরকারি অফিসে।

একইভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও সুনামের সাথে কাজে দক্ষতার জানান দিচ্ছেন সকলেই।এদের মধ্যে অন্যতম হলেন মধ্যে ডা. মোহনলাল পাল। তিনি উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে বিয়ানীবাজার উপজেলার দায়িত্ব পালন করছেন। উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কমলগঞ্জ উপজেলার দায়িত পালন করছেন ডা. প্রসান্ত কুমার পাল। ডৌবাড়ী সরকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, গোয়াইনঘাট,সিলেটে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন ডাঃ ফেরদৌস আক্তার, গোয়ালবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র জুড়ি, মৌলভীবাজাওে , উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. নিশীত কুমার শীল। হাটখোলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. এনামুল হক তালুকদার, রাউৎগাঁও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কুলাউড়া, মৌলভীবাজারে দায়িত্ব পালন করছেন ডা. আবুল হাসনাত। ডা. রুবেল আহমদ কর্মরত রয়েছেন মোল্লাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। ডা. ইতি চক্রবর্তী রয়েছেন রাজনগর মৌলভীবাজারের ফতেহপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। ডা. শিরিন আক্তার উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে দেওকলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বিশ্বনাথের দায়িত্ব নিয়েছেন।

এছাড়াও সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন এনজিও এবং বিভিন্ন স্থানে নিজস্ব চেম্বার নিয়ে সিলেট মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সিলেট ম্যাটস্-এর ছাত্রছাত্রীবৃন্দ মানব সেবায় কর্মরত আছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office