শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

অনলাইনে শিক্ষাবৃত্তি দেবে ‘এডু হাইভ’

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অনলাইনে শিক্ষাবৃত্তি দেবে ‘এডু হাইভ’

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনলাইনে পরীক্ষার মাধ্যমে শিক্ষাবৃত্তি পাওয়ার সুযোগ নিয়ে এল শিক্ষাবিষয়ক মোবাইল অ্যাপ ‘এডু হাইভ’।

আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে ১৫ লাখ টাকার মূল্যমানের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘এডু হাইভ স্কলার্স’ নামে এই কার্যক্রমে প্রতি বিভাগে (বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষায়) সেরা শিক্ষার্থী পাবেন ৩০ হাজার টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি। মেধাক্রম এবং জেলাভিত্তিক মোট ২৫৬ জন শিক্ষার্থীকে ১৫ লাখ টাকা সমমানের বৃত্তি প্রদান করা হবে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নাজমুল হক জানান, ‘এডু হাইভ দেশব্যাপী মেধাবী মুখ খুঁজছে। যে মুখগুলো একসময় আমাদের জাতি ও দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে কোনো মেধাবী শিক্ষার্থী ঘরে বসেই অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করে জিতে নিতে পারেন এই পুরস্কার।’

এডু হাইভ স্কলারসে অংশগ্রহণ করতে গুগল প্লে স্টোর থেকে এডু হাইভ অ্যাপ (bit.ly/eduhiveAndroidApp) ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।

উল্লেখ্য, ‘এডু হাইভ’ হচ্ছে একটি অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান। এডু হাইভ বাংলাদেশে শিক্ষার ডিজিটালাইজেশন নিয়ে কাজ করছে। ‘এডু হাইভ’ থেকে ব্যবহারকারী দেশের যে কোনো প্রান্ত থেকে সব বিষয়ের পছন্দের শিক্ষকদের সহায়তা নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office