শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কুলাউড়ায় শফিউল আলম নাদেলের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

আব্দুল কুদ্দুস, কুলাউড়া   |   বুধবার, ২৮ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের শতাধিক মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে বিকাল ৪টায় আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ অনু মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. জমসেদ আলী, সাধারণ সম্পাদক ওদুদ বখস্, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা উম্মর আলী, উপজেলা মৎস্যজীবি লীগের সহসভাপতি মো. মখলিছুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল মোহিত, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মুমিন, সিলেট মহানগর যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাসুদ, আবদুল মুনিম, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছালিক বখত ও ইউনিয়ন ছাত্র লীগের সহসভাপতি মো. আব্দুস সামাদ প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অসহায় ও দুস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office